সেরেনাকে থামিয়ে দিলেন ভিঞ্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্তা ভিঞ্চি
রবার্তা ভিঞ্চি

উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি, স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ছুঁয়ে ফেলা, ২৭ বছরের মধ্যে প্রথম প্রতিযোগী হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়—দুটি মাইলফলকের কাছাকাছি চলে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু তা ছোঁয়া হলো না সেরেনার। ইউএস ওপেনের সেমিফাইনালে ২১টি গ্র্যান্ড স্লামের মালিককে থামিয়ে দিলেন রবার্তা ভিঞ্চি। ডব্লুটিএ র্যাঙ্কিংয়ের ৪৩তম, ইতালির অবাছাই ভিঞ্চির এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল। আর তাতেই ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিলেন এক নম্বর সেরেনাকে। ম্যাচ জয়ের পর গর্বিত ভিঞ্চির প্রতিক্রিয়া, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত।’ ফাইনালে ভিঞ্চির প্রতিপক্ষ তাঁরই স্বদেশি ফ্ল্যাবিও পেনেত্তা, যিনি ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে। এএফপি।