সেরেনাকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেই জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্লাম। বয়সটাও কাছাকাছি। রজার ফেদেরারের ৩৩, সেরেনা উইলিয়ামসের ৩৩ ছুঁই ছুঁই। পুরুষ ও মেয়েদের টেনিসের দুই মহারথীর ধ্যান-জ্ঞান এখন ১৮তম গ্র্যান্ড স্লাম। সুইস মহাতারকা আরও অনেক মিল খুঁজে পেয়েছেন নিজেদের মধ্যে। দুজনের সার্ভের গতিও নাকি এক! ‘সম্ভবত আমরা দুজন একই গতিতে সার্ভ করি। এ ছাড়া দুজনেই শীর্ষে ছিলাম অনেক দিন, জিতেছিও সমান। আর দুজনই চাচ্ছি সংখ্যাটাকে বাড়িয়ে নিতে।’ বছরের শেষ গ্র্যান্ড স্লাম খেলতে এসে নিউইয়র্কেই কথাগুলো বলেছেন ফেদেরার। এরপর চার সন্তানের পিতা প্রশংসায় ভাসালেন সেরেনাকে, ‘মেয়েদের টেনিসের জন্য সেরেনা খুব বড় ঘটনা। মাঝেমধ্যে উইলিয়ামসদের আধিপত্যটা খুব বেড়ে যায়। এর ভালো-খারাপ দুটি দিকই আছে। মানুষ তো বেশি বেশি মুখ দেখতে চায়।’ দুজনের বড় অমিলটাও বলতে ভোলেননি ফেদেরার। সেরেনা হুটহাট চোটে পড়লেও তিনি বড় কোনো চোটে পড়েননি বললেই চলে! টিএনএন।