সেরেনার আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেফি গ্রাফের রেকর্ডটা ছুঁতে পারলেন না অস্ট্রেলিয়া ওপেনেও। কাল জিতলে সপ্তম শিরোপা হতো সেরেনা উইলিয়ামসের। আরেকটি রেকর্ডের একটু কাছাকাছি চলে যেতে পারতেন। সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্লামজয়ীদের তালিকায় দুইয়ে উঠে যেতে পারতেন। এখন পর্যন্ত মেয়েদের টেনিসে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড মার্গারেট কোর্টের। অপেশাদার যুগে কোর্ট শিরোপা জিতেছেন সাতবার, উন্মুক্ত যুগে আরও চারবার। সবসুদ্ধ এগারোবার। ছয়টি শিরোপা নিয়ে সেরেনার সঙ্গেই আছেন অস্ট্রেলিয়ার ন্যান্সি ওয়েইন বোল্টন। ন্যান্সির সব কটি শিরোপাই অপেশাদার যুগে। উন্মুক্ত যুগে চারবার শিরোপা জিতে সেরেনার কাছাকাছি আছেন তিনজন—অস্ট্রেলিয়ার ইভোন কাউলি, যুক্তরাষ্ট্রের মনিকা সেলেস ও জার্মানির
স্টেফি গ্রাফ।