সেরেনার আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা ভালো যায়নি সেরেনা উইলিয়ামসের। বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের একটিতেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি। তবে ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা এখনো ধরে রেখেছেন। গত রোববার ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিক জয়ের পর একটা র‍্যাঙ্কিং মাইলফলক ছুঁয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। এই সপ্তাহটা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সেরেনার ২০০তম সপ্তাহ। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকেই এক নম্বর সেরেনা ২০০ সপ্তাহ শীর্ষে থাকা পঞ্চম নারী খেলোয়াড়। সবচেয়ে বেশি ৩৭৭ সপ্তাহ শীর্ষে ছিলেন স্টেফি গ্রাফ। পরের তিনটি স্থানে মার্টিনা নাভ্রাতিলোভা (৩৩২), ক্রিস এভার্ট (২৬০) ও মার্টিনা হিঙ্গিস (২০৯)।