সেরেনার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম হিসেবে এবারের উইম্বলডন জিতে গ্র্যান্ড স্লাম শিরোপা দৌড়ে স্টেফি গ্রাফ (২২), মার্গারেট কোর্টের (২৪) আরও কাছাকাছি চলে এসেছেন সেরেনা উইলিয়ামস। আর একটা জায়গায় উঠে গেছেন এমন উচ্চতায়, যেখানে শুধুই তিনি। অল ইংল্যান্ড ক্লাবে সর্বশেষ শিরোপা জয়ের পর এক নম্বর সেরেনার র্যা ঙ্কিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৩১৬১। র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা শারাপোভার ৬৪৯০। র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা কারও দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর দ্বিগুণেরও বেশি পয়েন্ট থাকার ঘটনা এই প্রথম। এএফপি।