সেরেনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা মন খারাপই হতে পারে সেরেনা উইলিয়ামসের। মেয়েদের টেনিসে সময়ের অবিসংবাদিত সেরা তিনি। র‌্যাঙ্কিংয়েও এক নম্বর। এ বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতে ছুটছেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামের পেছনে। কিন্তু মাঠের এই সাফল্য পণ্যদূত হিসেবে তাঁর বাজারদর বাড়াতে পারল কই? এই জায়গায় যে তিনি হেরে যাচ্ছেন র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা মারিয়া শারাপোভার কাছে! ফোর্বস সাময়িকীর তথ্যানুযায়ী, গত এক বছরে কোর্টের বাইরেই শারাপোভার আয় ২ কোটি ৬৫ লাখ ডলার। আর এ ক্ষেত্রে ‘মাত্র’ ১ কোটি ৪৯ লাখ ডলার আয় নিয়ে বেশ পিছিয়ে সেরেনা। মোট উপার্জনেও তো হেরে গেছেন। গত এক বছরে শারাপোভার আয় যেখানে ২ কোটি ৯৭ লাখ, এত এত ট্রফি জিতেও সেখানে সেরেনার আয় ২ কোটি ৪৬ লাখ ডলার। কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা নেই, তবে ধারণা করা হচ্ছে যে বৈশ্বিক পরিচিতির পাশাপাশি শারাপোভার শারীরিক সৌন্দর্যের কারণেই কোম্পানিগুলো ছুটে যাচ্ছে তাঁর কাছে। ফক্স স্পোর্টস।