সেরেনার ৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ামি ওপেনের শেষ আটে জয়ের পর ৭০০ লেখা কেকের সামনে সেরেনা। পরশু সাবিনা লিসিকির বিপক্ষে জয়টি ছিল তাঁর ক্যারিয়ারের ৭০০তম l এএফপি
মায়ামি ওপেনের শেষ আটে জয়ের পর ৭০০ লেখা কেকের সামনে সেরেনা। পরশু সাবিনা লিসিকির বিপক্ষে জয়টি ছিল তাঁর ক্যারিয়ারের ৭০০তম l এএফপি

আর দশটা ম্যাচের মতো এটিও একটি সাধারণ ম্যাচ ছিল সেরেনার কাছে। পরশু মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মান প্রতিপক্ষ সাবিনা লিসিকির বিপক্ষে জিতলেন। জয়ের পর যেমনটা করেন, দর্শক করতালির মধ্যে এদিনও করলেন—এক হাত তুলে ধরলেন। কিন্তু এই জয়টি যে আর দশটির চেয়ে আলাদা, ম্যাচ শেষেই মনে করিয়ে দিলেন আয়োজকেরা। কোর্টেই আনা হলো বড় একটা কেক—তাতে লেখা সেভেন জিরো জিরো। লিসিকির বিপক্ষে ৬-৭ (৭/৪), ১-৬, ৬-৩ গেমের জয়টি যে ছিল ডব্লুটিএ সার্কিটে তাঁর ৭০০তম জয়।
বর্তমানে টেনিস খেলছেন এমন মহিলা খেলোয়াড়দের মধ্যে এত বেশি জয় আর কারও নেই। তবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা এখনো অনেক দূরে, যা ছুঁতেই আরও ৭৪২টি ম্যাচ জিততে হবে তাঁকে! ১৪৪২ জয় নিয়ে এই রেকর্ডটির মালিক মার্টিনা নাভ্রাতিলোভা। তবে সেরেনা অত দূরের ছবি দেখছেন না। তিনি জানতেনই না এটি তাঁর মাইলফলক-ছোঁয়া জয়। সেরেনার ভাষায়, ‘জানতামই না এটি আমার ৭০০তম জয়। আমি খেলা চালিয়ে যেতে চাই, যতটা পারি ভালো খেলে যেতে চাই।’
পরশুর জয়টি সেরেনার টানা ১৯তম। সেমিফাইনালে টেনিসের এক নম্বর সেরেনার প্রতিপক্ষ তিন নম্বর সিমোনা হালেপ, এই মৌসুমে যাঁর জয়-পরাজয়ের রেকর্ড ২৪-২। এএফপি, রয়টার্স।

সবচেয়ে বেশি জয়
সবচেয়ে বেশি জয়

সবচেয়ে বেশি জয়
মার্টিনা নাভ্রাতিলোভা ১৪৪২
ক্রিস এভার্ট ১৩০৯
স্টেফি গ্রাফ ৯০২
ভার্জিনিয়া ওয়েড ৮৩৯
আরাঞ্চা সানচেজ ৭৫৯
লিন্ডসে ড্যাভেনপোর্ট ৭৫৩
কনচিটা মার্টিনেজ ৭৩৯
সেরেনা উইলিয়ামস ৭০০