স্টেফিকে ছাড়িয়ে যাবেন সেরেনা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্মুক্ত যুগের মহিলা টেনিসে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড স্টেফি গ্রাফের। কিন্তু এই রেকর্ডটি একদিন ছাড়িয়ে যাবেন সেরেনা উইলিয়ামস। আর কারও নয়, এমন বিশ্বাস খোদ গ্রাফের। আর তিনটি গ্র্যান্ড স্লাম জিতলে শিরোপা সংখ্যায় স্টেফিকে ছুঁয়ে ফেলবেন সেরেনা। এক স্পনসর প্রতিষ্ঠানের দূত হিসেবে প্যারিসে এসে কাল জার্মানির টেনিস গ্রেট বললেন, ‘আমার বিশ্বাস, সে দারুণ একটা সময় কাটাচ্ছে। সে সত্যিই সেখানে যেতে পারবে। কারণ, তাঁর যেমন মেধা আছে, আছে সুযোগও।’ দীর্ঘদিন দখলে থাকা রেকর্ডটা কোনো দিন হাতছাড়া হলে মনটা কি খারাপ হবে না তাঁর? স্টেফির উত্তর, ‘সত্যিই আমি দুঃখিত হব না, যদি সেরেনা আমার রেকর্ড ভেঙে দেয়। কারণ, সংখ্যা নিয়ে কখনোই আগ্রহ ছিল না আমার।’ এএফপি।