স্বাধীন তদন্ত চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনিও শখের টেনিস খেলোয়াড় ছিলেন। খেলাটার প্রতি ভালোবাসা এখনো কমেনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের। সেই খেলাটার গায়ে এমন কলঙ্কের দাগ দেখে তিনি তো হতাশ হবেনই। ক্যামেরন টেনিসে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত দাবি করছেন স্বাধীন কোনো কর্তৃপক্ষের অধীনে।
ফিক্সিং কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পর কাল ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘এটা খুবই উদ্বেগজনক যে আরেকটি খেলা নিয়ে এমন অভিযোগ উঠল। অ্যাথলেটিকস ও ফুটবলে আমরা দেখেছি, এ ধরনের কেলেঙ্কারিতে সবচেয়ে বড় ভুক্তভোগী খেলাটির সমর্থকেরাই। প্রধানমন্ত্রী এ বিষয়ে স্বাধীন কর্তৃপক্ষের তদন্ত চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই স্বাধীন কর্তৃপক্ষের তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থাও নেওয়া।’ এএফপি।