হাতে আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফ্রেঞ্চ ওপেনেই অভিসার ভেঙে প্রকাশ্যে আসেন তাঁরা। কোর্টে খেলছেন আনা ইভানোভিচ, গ্যালারিতে গুণমুগ্ধ দর্শক জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ফ্রেঞ্চ ওপেনে নিয়মিত হয়ে যাওয়া এই ছবি এবার উইম্বলডনেও যখন দেখার প্রত্যাশা, তখনই সার্বিয়ান টেনিস তারকার অনামিকায় আবিষ্কৃত হলো নতুন আংটি। সেটি দুজনের উষ্ণতর সম্পর্কের নির্দেশক কি না, জানা যায়নি, তবে জল্পনা-কল্পনা থেমে নেই। গত বুধবার লন্ডনের ক্যাফে রয়্যালে আয়োজিত এক ‘ককটেল পার্টিতে’ চকচকে ওই আংটি পরে উপস্থিত হয়েছিলেন। মনে করা হচ্ছে, আংটিটি শোয়েইনিরই দেওয়া। সেটি মনে করিয়ে দিচ্ছে লন্ডনে জার্মান প্রেমিকের উপস্থিতিও। প্রেমিকাকে সঙ্গ দেওয়ার জন্য এরই মধ্যে লন্ডনে এসে পড়েছেন তিনি। বৃহস্পতিবার ইভানোভিচের অনুশীলনেও দেখা গেছে শোয়েনস্টাইগারকে। উইম্বলডনে সেমিফাইনালের বাধা কখনো টপকাতে পারেননি ইভানোভিচ। এবার পারলে ইভানোভিচের প্রেমিকভাগ্য ভালোই বলতে হবে! মেইল অনলাইন।