হারলেন জোকোভিচ, শারাপোভাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঘটনের একটা দিনই গেল টেনিসে। হেরে গেছেন জোকোভিচ, ভাভরিঙ্কা, শারাপোভা, কেভিতোভাদের মতো খেলোয়াড়েরা। একটুর জন্য হেরে যেতে বসেছিলেন রজার ফেদেরারও।
সদ্যবিবাহিত নোভাক জোকোভিচের হেরে যাওয়াটাই সবচেয়ে বড় অঘটন। টরন্টোর রজার্স কাপের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে হেরে গেছেন সরাসরি ৬-২,৬-২ গেমে। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন ৭-৬ (৮), ৭-৫ গেমে হারিয়েছেন ভাভরিঙ্কাকে। মারিন চিলিচের সঙ্গে ফেদেরারের জয়টা (৭-৬, ৬-৭ (৩),৬-৪) ছিল কষ্টার্জিত।
মন্ট্রিয়লে তৃতীয় রাউন্ডে একাতেরিনা মাকারোভার কাছে ৬-৪, ১-৬, ৬-২ গেমে হেরে গেছেন কেভিতোভা, শারাপোভা ৬-২, ৪-৬, ৬-২ গেমে হেরেছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর কাছে। এএফপি।