প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনে জুটি বেঁধে উঠেছিলেন ইউএস ওপেনের মহিলা দ্বৈতের ফাইনালে। মার্টিনা হিঙ্গিস বলছেন, ফ্লাভিয়া পেনেত্তার সঙ্গে জুটি বেঁধে খেলবেন আগামী মৌসুমেও। ৩২ বছর বয়সী পেনেত্তার সঙ্গে এ নিয়ে মাত্র চারটি টুর্নামেন্টে জুটি বেঁধে খেললেন ৩৩ বছর বয়সী হিঙ্গিস। তবে পার্টনার হিসেবে ইতালিয়ান মেয়েকে হিঙ্গিসের খুবই মনে ধরেছে সেটা বলাই যায়। চোটের কারণে অকালেই একক থেকে অবসর নেওয়া পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী সুইস এটাও জানিয়েছেন, এ বছরের বাকি টুর্নামেন্টগুলোর যে কটিতে তাঁর খেলার কথা, খেলবেন সব কটিতেই। এপি।