হেরে গেলেন জোকোভিচও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকে আবারও হতাশাই সঙ্গী হলো জোকোভিচের। ছবি: রয়টার্স।
অলিম্পিকে আবারও হতাশাই সঙ্গী হলো জোকোভিচের। ছবি: রয়টার্স।

শুরুর আগেই রিও অলিম্পিক অনেক টেনিস তারকাকে হারিয়েছে। চোট ও জিকা ভাইরাসের কারণে রিওতে দেখা যাচ্ছে না অনেক বড় তারকাকেই। তবে প্রথম রাউন্ডেই সবচেয়ে বড় তারকাকে হারাবে রিও, এটা ভাবেননি কেউ। সে অভাবনীয় ঘটনাটিই ঘটল আজ, পুরুষ এককের প্রথম রাউন্ডেই হেরে গেছেন টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ।
প্রতিপক্ষ অবশ্য চেনাই, আর্জেন্টাইন মার্টিন দেল পোত্রো। লন্ডন অলিম্পিকে এই পোত্রোই পদকবঞ্চিত করেছিলেন জোকোভিচকে। আজও সেই দেল পোত্রোর কাছে হেরে গেলেন সার্বিয়ান তারকা। দেল পোত্রোর কাছে সরাসরি সেটে হেরেছেন জোকোভিচ। তবে দুটি সেটই গড়িয়েছে টাইব্রেকে। দেল পোত্রোর কাছে ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) গেমে হেরে যাওয়ায় অলিম্পিক সোনাটা অধরাই থেকে গেল জোকোভিচের।