হেরে গেলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ট্রিয়ল মাস্টার্সের সেমিফাইনালে উঠলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যেতেন রাফায়েল নাদাল। কিন্তু স্প্যানিশ টেনিস তারকা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেই হেরে গেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ডেনিস শাপোভালভের কাছে [৩-৬, ৬-৪, ৭-৬ (৭/৪)]। পরশুর এই জয় অনেক দিন মনে রাখবেন ১৮ বছর বয়সী কানাডিয়ান। একে তো নাদালের বিপক্ষে জয়, তার ওপর এই জয়ে একটা রেকর্ডও হয়ে গেছে তাঁর—সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে উঠে এসেছেন কোনো ১০০০ মাস্টার্স সিরিজের শেষ আটে। এএফপি।