৩ লাখ কাপ চা-কফি, ৫ হাজার কেজি কলা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলা-ভক্ত নাদালদের জন্য ৫ হাজার কেজি কলার ব্যবস্থা করেছে উইম্বলডন। ফাইল ছবি
কলা-ভক্ত নাদালদের জন্য ৫ হাজার কেজি কলার ব্যবস্থা করেছে উইম্বলডন। ফাইল ছবি

এবারের উইম্বলডনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বেড়েছে কার? সুশির! না, সুশি কোনো খেলোয়াড়ের নাম নয়, খাবারের নাম। প্রতি বছরই জাপানি এই খাবারের চাহিদা দ্বিগুণ হচ্ছে উইম্বলডনে। টেনিসের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্ট চলছে ইংল্যান্ডে। এর মধ্যে উইম্বলডন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, পুরো টুর্নামেন্টে কী কী খাবার কী পরিমাণে আয়োজন করে রাখা হয়েছে। অনেক দেশের খেলোয়াড় আসেন এখানে খেলতে। ফলে খাবার ও পানীয়র মেন্যুতেও বিশাল বৈচিত্র্য। সব মিলে এলাহি কারবার। অল ইংল্যান্ড ক্লাবের খাদ্য ও পানীয় বিভাগের প্রধান অ্যান্থনি ডেভিসের কাছে জানা গেছে, খাবারের মেন্যুর বৈচিত্র্য দিনকে দিন আরও বাড়ছে। তবে একটি খাবারের জনপ্রিয়তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে—সুশি। খাবারের তালিকা ও পরিমাণের কিছু নজির জেনে নিন—

পরিমাণ

মেন্যু

৩৩০,০০০

কাপ চা ও কফি

৩২০,০০০

গ্লাস পিম (বিশেষ পানীয়)

২৩৪,০০০

দৈনিক নিয়মিত খাবার

২৩০,০০০

বোতল পানি

১৩৪,০০০

স্কোন কেক

১১০,০০০

পাঁইট ড্রাফট বিয়ার

৮৬,০০০

আইসক্রিম

৭৬,০০০

স্যান্ডউইচ

৪৪,০০০

লিটার দুধ

৩০,০০০

পিজ্জা

২৯,০০০

বোতল শ্যাম্পেন

২৮,০০০

কেজি স্ট্রবেরি

১৬,০০০

টুকরো মাছ ও চিপস

১১,৫০০

লিটার আইসক্রিম

৫০০০

কেজি কলা