'বুড়ো' কার্লোভিচের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামের সঙ্গে একটা সখ্য আছে তাঁর। ক্যারিয়ারে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপার দুটিই উইম্বলডনে। আগের পাঁচ আসরেই অন্ততপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছেন। গত আসরের চ্যাম্পিয়ন, দ্বিতীয় বাছাই সেই চেক তারকা পেত্রা কেভিতোভা এবার বিদায় নিলেন তৃতীয় রাউন্ডেই। পরশু ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হেরে গেলেন সার্বিয়ার ইয়েলেনো ইয়াঙ্কোভিচের কাছে।
পুরুষ বিভাগে পরশু রজার ফেদেরার, মারের জয়ের দিনে আলোর অনেকটাই নিজের দিকে টেনে নিয়েছেন ইভো কার্লোভিচ। ৩৬ বছর বয়সে ক্রোট এই প্রতিযোগী হারিয়েছেন জো-উইলফ্রায়েড সোঙ্গাকে। এতে সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওঠার রেকর্ড হয়ে গেছে তাঁর। এএফপি।