প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিকা সেলেসের সঙ্গে মারিয়া শারাপোভার মিল কী? দুজনই ‘শব্দরানি’। আরেকটু খুঁজলে পাওয়া যাবে ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও। পরশু কোয়ার্টার ফাইনালে সেরেনার বিপক্ষে সবাই দেখলেন বেলারুশ এই তারকাকে। অন্যদিনের চেয়ে এদিন যেন একটু বেশিই চিৎকার করছেন! প্রসঙ্গটা উঠল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে একটু ক্ষুব্ধই হলেন আজারেঙ্কা, ‘এসব প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। ছেলেরাও তো করে।’ এবং ছেলেদের দোষ ধরতে গিয়ে আজারেঙ্কা টেনে আনলেন টেনিসের সাবেক এক নম্বর রাফায়েল নাদালকেও, ‘আমি নাদালের পাশে অনুশীলন করার সময় তাকে আমার চেয়েও বেশি জোরে চিৎকার করতে দেখেছি। কই সেটা তো কেউ খেয়াল করেনি?’ ‘শব্দরানি’ হিসেবে নিজেকে আড়াল করতে গিয়ে নাদালকে টেনে কি বিতর্কের সলতেটাকে আরেকটু উসকেই দিলেন না আজারেঙ্কা? বিবিসি।