'সুপারগার্লের' ইচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছাড়ার পর কী করবেন সেরেনা উইলিয়ামস? যা-ই করুন, অ্যাকশন ধাঁচের কাজের কোনো প্রস্তাব পেলে লুফে নেবেন। আমেরিকান টেনিস তারকা জানাচ্ছেন, ‘আমি এখনো অ্যাকশন ধাঁচের একটা কাজের সন্ধান করছি। হতে পারে এটা সুপারহিরোর মতো। এটাই আমার স্বপ্ন।’ এমন কাজের প্রতি তাঁর দুর্বলতার পেছনে একটা গল্পও আছে। গত বছর নভেম্বরে নিউইয়র্কের এক রেস্তোরাঁয় তাঁর মুঠোফোন নিয়ে এক যুবক কেটে পড়ার চেষ্টা করেছিলেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে তাঁকে অনুসরণ করেন সেরেনা এবং শেষ পর্যন্ত সেটি উদ্ধার করেই ছাড়েন। পরে সুপারগার্লের পোশাকে নিজের একটি ছবিসহ ঘটনার বর্ণনা ফেসবুকে পোস্ট করেছিলেন, যা সামাজিক যোগাযোগের সব মাধ্যম এবং সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বাস্তবে ‘সুপারগার্ল’ হওয়ার সুযোগ পেলে কি ফিরিয়ে দেওয়া যায়! এএফপি।