প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিসের ব্যাড বয় হতে যা যা দরকার, সব ‘গুণ’ই তাঁর আছে। সেটি প্রতিপক্ষ সার্ভ ফেরানোর আগে নিজের চেয়ারের দিকে হাঁটতে থাকা হোক বা দর্শককে কটু কথা বলা! কার কথা বলা হচ্ছে, হয়তো বুঝতে পারছেন—নিক কিরিওস। এসব কর্মকাণ্ডের জন্য জরিমানা-নিষেধাজ্ঞাও পেতে হয়েছে র্যা ঙ্কিংয়ে ১৩তম অস্ট্রেলিয়ান টেনিস তারকাকে। এই তো, গত অক্টোবরে এটিপির কাছ থেকে আট সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন। মনোবিদের শরণাপন্ন হওয়ার শর্তে রাজি হয়ে যেটিকে পরে তিন সপ্তাহে কমিয়ে এনেছেন। তা মনোবিদের কল্যাণেই কি না, এখন কিরিওসের উপলব্ধি হচ্ছে, ‘আর নয়! এবার একেবারে সুবোধ বালকটি হয়ে যেতে হবে।’ জানুয়ারিতে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য সেভাবেই প্রস্তুত হচ্ছেন, ‘শুধু মাথা ঠান্ডা রেখে নিজের কাজটি ঠিকভাবে করে যেতে চাই।’