‘হাসুন, যতক্ষণ দাঁত আছে’

শোয়েব মালিক-সানিয়া মির্জার সম্পর্ক টিকে আছে কি না, এ নিয়ে গুঞ্জন আছে। গত কয়েক মাস দুজনকে একসঙ্গে দেখাও যাচ্ছে না। পাকিস্তান ও ভারতের ক্রীড়াঙ্গনের এই তারকা দম্পতি আজ একই দিনে পোস্ট করেছেন ভিন্ন অবস্থানের ছবি। শোয়েব-সানিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে দিনযাপনের নানা রঙের ছবি পোস্ট করেছেন অন্য ক্রীড়াবিদেরাও।
১ / ৮
সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব ‘রাখি বন্ধন’-এর দিন আজ। এ উপলক্ষে ছোট বোনের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
মেয়ের দুই বছর পূর্তির অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল সাবেক পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
শুধু ‘অন দ্য ওয়ে’ কথাটাই লিখেছেন রবার্ট লেভানডফস্কি। তবে কোন ‘ওয়ে’-তে সেটা জানাননি বার্সেলোনা স্ট্রাইকার
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
‘অনেক দিন পর বোন ও পরিবারের সঙ্গে দেখা করতে’ জার্মানিতে গেছেন শোয়েব মালিক। ছবিটি ফ্রাঙ্কফুর্টে তোলা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
শোয়েব মালিককে তো দেখা গেল জার্মানিতে। কিন্তু সানিয়া মির্জা কোথায়? বাহারি পোশাকে তোলা এই ছবির সঙ্গে অবশ্য জায়গার নাম উল্লেখ করেননি শোয়েব-পত্নী ও ভারতীয় টেনিস-কন্যা
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
স্ত্রী-সন্তানদের নিয়ে ফ্রান্সে ঘুরতে গেছেন ইংলিশ ক্রিকেটার ডেভিড উইলি
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
চোটের কারণে আপাতত মাঠের বাইরে থিবো কোর্তোয়া। তবে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া যে ভালোমতোই এগোচ্ছে, রিয়াল মাদ্রিদ গোলকিপারের মুখের হাসিই বলে দিচ্ছে
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
‘জীবনটা ছোট, তাই হাসুন যতক্ষণ দাঁত আছে’—দার্শনিক আবহে শুরু করা কথাটা মজায় শেষ করেছেন ঈশান কিষান। এশিয়া কাপ খেলতে কিষান, শুবমান গিল, সূর্যকুমার আর তিলক ভার্মাদের ভারতীয় দল তখন শ্রীলঙ্কার পথে
ছবি: ইনস্টাগ্রাম