ফেদেরারের সঙ্গে তাঁদের সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ১০
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ—টেনিসের একটা প্রজন্মের তিন কিংবদন্তি। ফেদেরারের বিদায়ে রাফায়েল নাদাল ব্যথিত, জানিয়েছেন আগেই। এবার প্রায় একই সুরে বললেন জোকোভিচও। বেশ কয়েকটি ছবি শেয়ার করে জোকোভিচ লিখেছেন, এমন একটা দিন দেখা কঠিন। ‘তোমাকে কোর্ট ও কোর্টের বাইরে জানা সম্মানের ব্যাপার, সামনের দিনগুলোতেও তাই থাকবে।’---লিখেছেন জোকোভিচ।
ইনস্টাগ্রাম
২ / ১০
টেনিসের জন্য বছরটা যেন বিদায়ের। সেরেনা উইলিয়ামস ও ফেদেরার যে বিদায় বললেন কয়েক দিন আগে-পরে। দুজনের সেলফি তোলার এ ছবিটা শেয়ার করে সেরেনা লিখেছেন, ফেদেরার অনেকেরই প্রেরণার উৎস। এমনকি তাঁরও। ফেদেরারকে ‘অবসর ক্লাবে’ স্বাগতও জানিয়েছেন সেরেনা।
ইনস্টাগ্রাম
৩ / ১০
এমনিতে তাঁরা প্রতিদ্বন্দ্বী, তবে একই দেশের বলে ডেভিস কাপে সতীর্থও। অসংখ্য স্মৃতির জন্য ফেদেরারের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন স্ট্যান ভাভরিঙ্কা। এত বছর ধরে বন্ধু হিসেবে তাঁর জন্য যা করেছেন, সবকিছুর জন্য ফেদেরারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম
৪ / ১০
নিক কিরিওস অবশ্য খুব বেশি কিছু লেখেননি, ‘তোমার মতো করে কেউ খেলেনি। উপভোগ করো।…সম্মান’
ইনস্টাগ্রাম
৫ / ১০
ঘুম থেকে উঠে এমন একটা খবর শুনে মন খারাপ স্টিভ স্মিথের। ছেলেবেলায় যাঁকে আদর্শ মানতেন, এমন কারও অবসরের ঘোষণায় তো মন খারাপ হবেই!
ইনস্টাগ্রাম
৬ / ১০
ছবিতে দুজন অস্ট্রেলীয় বাচ্চা, যাদের মিলিত উইকেট ৩০০-এর বেশি—মারনাস লাবুশেনের ক্যাপশনের অর্থটা এমন। বলে রাখা ভালো, এলিস পেরির আন্তর্জাতিক উইকেট ৩১৩টি।
ইনস্টাগ্রাম
৭ / ১০
লাবুশেনের মতো শচীন টেন্ডুলকার অবশ্য উইকেটের সংখ্যা বলে দেননি। লিজেন্ডস লিগের খেলোয়াড়দের এ ছবিটা পোস্ট করে বরং জানতে চেয়েছেন, এই ফ্রেমে কত রান ও উইকেট আছে! গুনে দেখবেন?
ইনস্টাগ্রাম
৮ / ১০
সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্পের জন্য জাতীয় দলে যাওয়ার কথা ২২ সেপ্টেম্বর। এর আগে কদিনের বিরতি। এই ফাঁকে সৌদি আরবে ওমরাহ করতে গেছেন আফিফ হোসেন। সেখানে গেছেন মেহেদী হাসান, মোহাম্মদ নাঈমও।
ইনস্টাগ্রাম
৯ / ১০
দিনটিতে একই সঙ্গে রোমাঞ্চ ও নস্টালজিয়া এসে ভর করেছে আন্দ্রেস ইনিয়েস্তার ওপর। এদিনই যে বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় যোগ দিয়েছিলেন তিনি!
ইনস্টাগ্রাম
১০ / ১০
গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিয়েছেন হামেস রদ্রিগেজ। অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কলম্বিয়ান তারকা।
ইনস্টাগ্রাম