যেভাবে নতুন বছরকে স্বাগত জানালেন লিটন-কোহলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় হয়েছে পুরোনো ক্যালেন্ডার সরিয়ে নতুন ক্যালেন্ডার টাঙানোর। বিদায় নিয়েছে ২০২২, এসেছে ২০২৩। নতুন বছরকে স্বাগত জানিয়েছে খেলার দুনিয়ার তারকারাও। নতুন বছরের প্রথম দিনে তারকাদের নির্বাচিত ছবি—
১ / ১০
সপরিবারে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার পেট কামিন্স
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
সন্তানদের সঙ্গে এই ছবিটি পোস্ট করে করিম বেনজেমা লিখেছেন, ‘আমার শক্তি, আমার দুর্বলতা। নিঃশর্ত ভালোবাসা’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১০
বিদেশের মাটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন লিটন দাস
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১০
চুমু খেয়ে নতুন বছর শুরু করেছেন ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১০
প্রেমিকা অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে নতুন বছরকে বরণ করেছেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১০
‘২০২৩ সাল আমরা সবকিছু নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি।’ এই ক্যাপশন দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১০
নতুন বছর উদ্‌যাপনের সঙ্গে সম্পর্কের তিন বছরও পূর্তিও পালন করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১০
শিশু সন্তানের সঙ্গে এই ছবিটি পোস্ট করে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভা
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১০
স্ত্রী পূজা সরকারের সঙ্গে এই ছবিটি পোস্ট করে নতুন বছরকে বরণ করেছেন ক্রিকেটার সৌম্য সরকার
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১০
স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে এই ছবি পোস্ট করে নতুন বছর করে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।
ছবি: ইনস্টাগ্রাম