মোনাকোর পর এবার বার্সেলোনায় নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয় সপ্তাহে ফর্মুলা ওয়ানে দেখা গেল নেইমারকে। সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ১০
রিয়াল মাদ্রিদে যাবেন কি না, সে আলোচনা উঠেছে আবার। আপাতত নিজের কুকুরের সঙ্গে সার্ফিংয়ে ব্যস্ত কাই হাভার্টজ।
ইনস্টাগ্রাম
২ / ১০
১৪ বছরের আগে খেলাধুলা থেকে ছেলেদের চেয়ে মেয়েদের ঝরে পড়ার হার প্রায় দ্বিগুণ। উঠতি বয়সীদের সঙ্গে ফুটবলের সম্পর্ক বাড়াতে অ্যাডিডাস নতুন এক কর্মসূচি এনেছে। তাতেই যুক্ত হয়েছেন কাকা।
ইনস্টাগ্রাম
৩ / ১০
চোখ বড় করে দেখার ইমোজিতে এ ছবি পোস্ট করেছেন লিটন দাস।
ইনস্টাগ্রাম
৪ / ১০
গত সপ্তাহে মোনাকো গ্রাঁ প্রিঁতে দেখা গিয়েছিলেন নেইমারকে। এ সপ্তাহে বার্সেলোনায় স্প্যানিশ গ্রাঁ প্রিঁতেও হাজির ব্রাজিলিয়ান তারকা। সেখানেই ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে নেইমারের সেলফি।
ইনস্টাগ্রাম
৫ / ১০
‘অনেক দিন আপনাদের সঙ্গে সরাসরি কথা হয় না। সবাইকে বার্তা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।’ রাফায়েল নাদালের বার্তা।
ইনস্টাগ্রাম
৬ / ১০
নিজের নামে পোশাকের ব্র্যান্ড এনেছেন আগেই। সেটিরই বিজ্ঞাপনে সেরেনা উইলিয়ামস।
ইনস্টাগ্রাম
৭ / ১০
‘যদি আপনি নিজেকে সব সময়ই সঠিক ভাবেন, তাহলে জীবন থেকে কিছুই শিখতে পারবেন না।’ শাহিন শাহ আফ্রিদির বার্তা।
ইনস্টাগ্রাম
৮ / ১০
ছেলেকে নিয়ে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তাসকিন আহমেদ। আইসক্রিম পেয়ে বাংলাদেশ পেসারের ছেলে যে খুশি, সেটি স্পষ্ট ছবিতেই।
ইনস্টাগ্রাম
৯ / ১০
‘ইমপ্যাক্ট বদলি’, এবারের আইপিএলে নতুন নিয়ম ছিল। রাজস্থান রয়্যালসে যুজবেন্দ্র চাহালের জায়গায় ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলেছেন ধ্রুব জুড়েল। চাহাল তাই ক্যাপশনে লিখেছেন, ‘আমার ইমপ্যাক্ট বদলির সঙ্গে।’
ইনস্টাগ্রাম
১০ / ১০
সিঙ্গাপুরের ইউনেস্কোর হেরিটেজ সাইট পরিদর্শনে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তাঁর বন্ধুর নামের বৃত্তিপ্রাপ্তদের সঙ্গে এভাবে ছবি তুলেছেন পর্তুগিজ তারকা।
ইনস্টাগ্রাম