আরব্য পোশাকে নেইমার, নতুন বুটে মেসি

সৌদি আরবে ফিরে আরব্য সংস্কৃতিতে মজেছেন নেইমার, মেজর লিগ সকারের নতুন মৌসুম সামনে রেখে নতুন বুটে লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।
১ / ৯
পাকিস্তান জাতীয় দলের সতীর্থ তাঁরা। তবে পিএসএলে দুজন প্রতিপক্ষ। মোহাম্মদ রিজওয়ান নেতৃত্ব দিচ্ছেন মুলতান সুলতানসকে, শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্সের অধিনায়কের দায়িত্বে। আজ টসের আগে এভাবেই ক্যামেরাবন্দী হলেন রিজওয়ান ও আফ্রিদি
ইনস্টাগ্রাম
২ / ৯
মেয়েকে নিয়ে নৌভ্রমণে মারনাস লাবুশেন। ছবিটি পোস্ট করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান লিখেছেন, ‘সুখের স্থান’
ইনস্টাগ্রাম
৩ / ৯
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি। এই সুযোগে মরক্কোয় ঘুরতে গেছেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। সেখানে বিলিয়ার্ডের টেবিলে দারুণ সময় কেটেছে তাঁর
ইনস্টাগ্রাম
৪ / ৯
অনেক দিন হলো ভারতের জাতীয় দলে জায়গা হচ্ছে না শিখর ধাওয়ানের। তবে মাঠের বাইরে সময়টা ভালোই কাটছে তাঁর। বাইকে বসে তোলা ছবিটি পোস্ট করে বাঁহাতি ওপেনার লিখেছেন, ‘রাস্তায় রাজত্ব করছি’
ইনস্টাগ্রাম
৫ / ৯
জাহাজভ্রমণে গিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি
ইনস্টাগ্রাম
৬ / ৯
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। রাঁচিতে শুক্রবার শুরু চতুর্থ টেস্ট। ম্যাচ সামনে রেখে আজ জেএসসিএ স্টেডিয়ামে অনুশীলন করেছে ইংলিশরা। অনুশীলনের ফাঁকে দলীয় আলোচনার ছবিটি পোস্ট করে ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপ লিখেছেন, ‘চতুর্থ টেস্টের প্রস্তুতি’
ইনস্টাগ্রাম
৭ / ৯
পুলে প্রেমিকাকে নিয়ে গোসল করতে নেমেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনদ্রিক
ইনস্টাগ্রাম
৮ / ৯
বাংলাদেশ সময় আগামীকাল সকালে শুরু হচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নতুন মৌসুম শুরুর আগে অ্যাডিডাসের নতুন বুট পেয়ে গেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, ‘নতুন বুট পরে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছি। এটা এমন কিছু, যা আমাকে সব সময় দারুণ অনুভূতি দেয়’
ইনস্টাগ্রাম
৯ / ৯
চোটকে সঙ্গী করেই চার মাস পর নিজ ক্লাব আল হিলালে ফিরেছেন নেইমার। সৌদি আরবে গিয়ে আবারও আরব্য সংস্কৃতিতে মজেছেন তিনি। আরবের পোশাক পরা ছবিটি পোস্ট করে আরবিতেই ক্যাপশন লিখেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড, ‘হাব্বুন ওয়া সালামুন’—যার অর্থ ‘ভালোবাসা ও শান্তি’
ইনস্টাগ্রাম