অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কিংসমিডডারবান, কিংসমিড—এত দিন এই শব্দগুলো অসহ্য লাগত স্টুয়ার্ট ব্রডের কাছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কিংসমিডেই তো এক ওভারে ছয় ছক্কা খেয়েছিলেন। যুবরাজ সিং উপহার দিয়েছিলেন দুঃস্বপ্নের একটা রাত। যুবরাজের আগে অবশ্য ফার্স্ট ক্লাস ক্রিকেটে গ্যারি সোবার্স আর রবি শাস্ত্রী মেরেছিলেন; ওয়ানডেতে হার্শেল গিবসও। ছয় বলের প্রতিটা উড়ে গিয়ে সীমানা পার হতে দেখা যেকোনো বোলারের জন্যই হূদয়বিদারক। কিংসমিডের সেই দুঃস্বপ্ন কিংসমিডেই কবর দিলেন ইংলিশ পেসার। গত টেস্টের চতুর্থ ইনিংসে ১৫ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে রাখলেন দারুণ অবদান। কিংসমিডের সেই কলঙ্ক মোছার তাগিদও কি ছিল? ব্রড দিলেন অন্যরকম উত্তর, ‘কয়েক বছর আগের কথা বাদ দিন, আমার তো কাল কী ঘটেছিল সেটাই মনে থাকে না।’ ওয়েবসাইট।টাকা ফেরতভারতীয় ক্রিকেট দল মানেই নিশ্চিত মুনাফা। ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ মানেই সোয়া শ কোটি জনসংখ্যার বিশাল দেশের বিশাল বাজারে পণ্যের প্রচার। যার মানে বিজ্ঞাপনের হিড়িক। টিভিওয়ালাদের ব্যাংক-ব্যালান্সে জোয়ার। ভারতীয় দল মানেই লাভে লাভ...থামুন থামুন। অন্তত এসব কথা এখন দিল্লি জেলা ক্রিকেট সংস্থাকে (ডিডিসিএ) বলতে যাবেন না। ভারত-শ্রীলঙ্কা শেষ ম্যাচের আয়োজন করতে গিয়ে ভীষণ ক্ষতির মুখে পড়ে গেছে তারা। এর জন্য ভারতীয় দলের কোনো দোষ অবশ্য নেই। দোষ ডিডিসিএরই। কোটলায় যে পিচ তারা বানিয়েছিল, তার জন্য এখন মাথা কুটে মরতে হচ্ছে তাদেরই। ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর ক্ষুব্ধ দর্শকদের ডিডিসিএ কথা দিয়েছিল, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এরই মধ্যে ৩৬ লাখ রুপি ফেরতও দেওয়া হয়েছে। ওয়েবসাইট। স্কলারির কারণেবড় আশা নিয়েই লুই ফেলিপ স্কলারিকে কোচ করেছিল চেলসি। সে আশার বেলুনটা চুপসে গেছে খুব দ্রুতই। ফল, দায়িত্ব নেওয়ার সপ্তম মাসেই বরখাস্ত হলেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়া ‘বিগ ফিল’। স্কলারির জন্য বিষয়টি অপমানেরই ছিল। তবে সম্ভ্রমের বেলুন ফুটো হলেও স্কলারির আর্থিক দিকটা ফুলেফেঁপেই উঠেছিল চেলসি থেকে পাওয়া ক্ষতিপূরণে। চেলসি ছেড়ে ক্ষতিপূরণ-টূরণ নিয়ে তিনি কোচ হয়েছেন গিয়ে উজবেকিস্তানের ক্লাব বুনিয়দকরের। আর চেলসি? ক্ষতিপূরণ দিতে গিয়ে পড়ছে ক্ষতির মুখে। বছর শেষের হিসাব টেনেছে চেলসি। আর সে হিসাবে প্রায় ৪৪.৪ মিলিয়ন পাউন্ড ঋণের বোঝা তাদের। এর মধ্যে ১২.৬ মিলিয়নই গেছে স্কলারি এবং তাঁর কোচিং স্টাফের ক্ষতিপূরণ দিতে গিয়ে। ওয়েবসাইট।