অ ন্য ক লা ম
ফারলিংয়ের কীর্তি১৩ বছরের একটা মেয়ে, তার ওপর খেলছে ছেলেদের বিপক্ষে। ম্যাচের আগে হলি ফারলিংকে পাত্তাই দেয়নি সাউথ বারনেট ওয়ারিয়র্স। সেটারই খেসারত দিয়েছে ব্রিসবেনের ঘরোয়া এই দলটি। বড়দিনের আগের দিন ব্রিসবেনেরই কিংগ্যারয় সার্ভিসেস দলের বিপক্ষে ম্যাচ ছিল তাদের। একজন খেলোয়াড় কম পড়ে যাচ্ছে দেখে ব্রিসবেন অনূর্ধ্ব-১৫ দলের ফাস্ট বোলার ফারলিংকে দলে নিয়েছিল কিংগ্যারয়। সেই পুঁচকে মেয়েটাই নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট নিল! আরেকটু হলে ডাবল হ্যাটট্রিকই করে বসেছিল। চতুর্থ বলটি ডট হওয়ার পর পঞ্চম বলে আবারও উইকেট! চার ওভার বল করে ৮ রানে চার উইকেট—ফারলিংয়ের ধাক্কাতেই ৯৪ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল ওয়ারিয়র্সের। এর পর অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে খেলা। কিন্তু কয়েক দিন ধরে ‘টক অব দ্য টাউন’ ফারলিং। ওয়েবসাইট। ঝামেলায় টেলরপিঠের চোটের কারণে দলের বাইরে। জেরম টেলরের হাতে এখন অখণ্ড অবসর। জ্যামাইকায় একটা পানশালা আছে তাঁর। সেখানেই গিয়ে বসছেন নিয়মিত। সবই ঠিক আছে। কিন্তু ঝামেলা হলো, এর মধ্যে এক দিন পুলিশের সঙ্গে ঝামেলা বাধিয়েছেন এই পেসার। রাত ১১টার মধ্যে পানশালা বন্ধ করার নিয়ম। পুলিশ গিয়ে সেই অনুরোধই জানিয়েছিল। কিন্তু মদ্যপ অবস্থায় থাকা টেলর নাকি পুলিশের অনুরোধকে পাত্তাই দিতে রাজি হননি। শুধু তা-ই নয়, পুলিশের ওপর চোটপাটও করেছেন। কিন্তু পুলিশ ছুঁলে যে ছত্রিশ ঘা, সেটি বোধ হয় ভুলেই গিয়েছিলেন টেলর। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে হাজতে পোরে পুলিশ। পরে অবশ্য ছাড়া পেয়েছেন। কিন্তু ঝামেলা মিটছে না এখানেই। ১২ জানুয়ারি আবারও আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। ওয়েবসাইট।ইতোর নিমন্ত্রণবার্সেলোনায় ৫টি বছর কাটিয়েছেন। কত স্মৃতি! ফ্রাঙ্ক রাইকার্ড জমানায় ২০০৫-০৬ মৌসুমের ডাবলজয়ী দলটার অপরিহার্য সদস্য ছিলেন। ক্লাবটার সঙ্গে মায়ার বাঁধনেই জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু নিষ্ঠুর বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নেই। তাই গত মৌসুমে বার্সা ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমান স্যামুয়েল ইতো। কিন্তু ক্যামেরুনিয়ান স্ট্রাইকার যে এখনো ন্যু ক্যাম্পকে ভুলতে পারেননি, ইন্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে এসে ভালোই বুঝিয়ে দিয়েছিলেন সাবেক সতীর্থদের সঙ্গে আবেগমথিত আলিঙ্গনে। বার্সাও ভোলেনি ইতোকে। ঐতিহাসিক ছয় শিরোপা জেতার পর আজই প্রথম নিজেদের মাঠে ম্যাচ খেলতে নামছে বার্সা, প্রতিপক্ষ ভিয়া রিয়াল। ম্যাচের আগে ছোটখাটো একটা অনুষ্ঠান করে নিতে চায় পেপ গার্দিওলার দল। ছয় শিরোপার প্রথম তিনটি জয়ে অবদান রাখা ইতোকেও সেই অনুষ্ঠানে জানানো হয়েছে নিমন্ত্রণ। ওয়েবসাইট।