অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা ওয়াগ২০১০ বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা নিশ্চিত না হতে পারে, একটা জায়গায় ‘চ্যাম্পিয়ন’ তারা নিশ্চিত। ইংল্যান্ডের ‘ওয়াগ’রা (স্ত্রী ও বান্ধবী) যে বিশ্বসেরা! গত বিশ্বকাপেও ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে তাঁদের স্ত্রী ও সঙ্গিনীরাও ছিলেন আলোচিত। কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়দেরও ছাপিয়ে বেশি আলোচিত হয়েছিলেন ওয়াগরা। এবার ‘কড়া হেডমাস্টার’ ফ্যাবিও ক্যাপেলো যতই নিয়মকানুনের বেড়াজালে বেঁধে ফেলার চেষ্টা করুন, ওয়াগরা আপন আলো ছড়াবেনই। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আলো কাড়বেন আবার ডিফেন্ডার অ্যাশলি কোলের স্ত্রী চেরিল কোল। ভিক্টোরিয়া বেকহাম, কলিন রুনিদেরও নাকি ছাপিয়ে যাবেন চেরিল। কে হবেন সেরা ওয়াগ—এমন বাজিতে লাইন ধরে সবাই চেরিলের পেছনেই ছুটছেন। তাঁর বাজির দর ৫-৪। ওয়েবসাইট।জ্বালা জুড়াতেমনের দুঃখে বনে যাওয়ার গল্প অনেকই আছে। এলিন নরডিগ্রিনের মনে হয় বন তেমন পছন্দ নয়! তাই মনের দুঃখে বনে না গিয়ে গেছেন পাহাড়ে। সম্প্রতি দ্য সান পত্রিকা দিয়েছে এই খবর—টাইগার উডসের স্ত্রী এলিন নরডিগ্রিন গোপন ভ্রমণে ফ্রান্সের আল্পসে গেছেন। টাইগার উডসের গোপন প্রেমের কেচ্ছা-কাহিনি ফাঁস হয়ে যাওয়ার পর মনটা বিক্ষিপ্তই হয়ে পড়েছে সুইডিশ মডেলের। উডসের বাড়িটাও মনে হয় তাঁর কাছে নরক(!) হয়ে উঠেছে। যমজ বোন জোসেফিন এবং ঘনিষ্ঠ পাঁচ বন্ধু নিয়ে গেছেন আল্পস পর্বতে। এতে যদি জ্বালা জুড়িয়ে মনটা একটু ঠান্ডা হয়। আল্পস পর্বতের তুষারে নরডিগ্রিনের মন ঠান্ডা না হলে আর কিসে ঠান্ডা হবে! ওয়েবসাইট। তবু অঁরিথিয়েরি অঁরি এবার হয়তো শান্তি পাবেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে হয়তো বলবেন—নিখাদ সমর্থক যাঁরা, তাঁদের কাছে তো অন্তত ভাবমূর্তিটা নষ্ট হয়নি! বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হ্যান্ডবল বিতর্কের কেন্দ্রীয় চরিত্র অঁরি ফ্রান্সের পত্রিকা লেকিপ আয়োজিত ফরাসি ক্রীড়া সমর্থকদের ভোটে হয়েছেন তৃতীয় জনপ্রিয় ক্রীড়াবিদ। অঁরির হাত যাদের বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে, সেই আইরিশরা তো অঁরির সমালোচনা করবেই। কিন্তু অঁরি হতাশ হয়েছিলেন যখন ফ্রান্সের ফুটবল কর্তা এবং রাজনীতিকেরাও তাঁর সমালোচনা করেছিলেন। তবে এখন তো বোঝা গেল, সমর্থকদের কাছে তাঁর মর্যাদাটা ঠিকই আছে। ভোটে প্রথম হয়েছেন মহিলা রাগবি খেলোয়াড় সেবাস্তিয়ান চাবাল এবং দ্বিতীয় ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান লোয়েব। ওয়েবসাইট।