অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুসের দুঃসময়বছরটা শুরু করেছিলেন ৩১৩ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে। সেই ইউনুস খান বছরের শেষে স্বেচ্ছা নির্বাসনে গিয়ে হারালেন অধিনায়কত্ব, হারালেন জাতীয় দলে জায়গাটাও। অস্ট্রেলিয়া থেকে তাঁকে চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু যতটা না ফর্ম, তার চেয়ে বেশি নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ দলাদলির কারণে দলের বাইরেই থেকে যেতে হচ্ছে তাঁকে। সব মিলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইউনুসের। ঘরোয়া ক্রিকেটেও কাল আউট হয়েছেন মাত্র ৭ রান করে। এ সময় কথা বলতে কারই বা ভালো লাগে! পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে নাকি তাই রীতিমতো দুর্ব্যবহার করেছেন। ‘আপনি কী নিয়ে কথা বলতে চান? আমি কিছুই করিনি। মিডিয়ার সঙ্গে এখন কোনো কথাও বলব না। যখন সেঞ্চুরি করে ফর্মে ফিরব, তখন কথা বলব’—সেই সাংবাদিককে ইউনুসের জবাব। ওয়েবসাইট। ওয়াটসনের বন্ধুব্যাট হাতে তিনি কেমন সেটা তো ক্রিকেট বিশ্ব দেখছেই। গিটার হাতেও কিন্তু মন্দ নন, বরং সুর তিনি ভালোই তোলেন। শেন ওয়াটসনের কথা হচ্ছিল। ইনজুরি-জর্জর একটা ক্যারিয়ারে অনেক দুঃসময়ই এসেছিল ওয়াটসনের। আর সেই সময়টাই সবচেয়ে ভালো বন্ধু হিসেবে এই ব্যাটিং অলরাউন্ডার পেয়েছেন গিটারকেই। সেই সময় বারবার নাকি এরিক ক্ল্যাপটনের ‘ক্রসরোডস’ গানটা বাজাতেন তিনি। পথ পাড়ি দেওয়ার প্রেরণাও পেয়েছেন সেখান থেকেই। এখনো অবসর পেলেই ঝংকার তোলেন ছয়টি তারে। ‘আমার সবচেয়ে ভালো লাগে ব্লুজ। এ ধরনের সংগীতে একটা অনুভূতি একটা আবেগের ব্যাপার আছে। বাড়িতে থাকলে গান নিয়েই পড়ে থাকি’—বলেছেন ওয়াটসন। এখন তাঁর সুসময়। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ভারতীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে নাকি বছরে ৫ লাখ ডলারের চুক্তিও হতে যাচ্ছে তাঁর। বেতন বেড়েছে আইপিএলেও। কিন্তু বিপদের দিনের বন্ধুকে ভুলে যাননি ওয়াটসন। ওয়েবসাইট।রুডের প্রশ্নমাঠের পারফরম্যান্স দিয়ে মোহাম্মদ আমির প্রায়ই ভুলিয়ে দিচ্ছেন, বয়স তাঁর মাত্র ১৭ বছর। চেহারায়, ভাবভঙ্গিতে এখনো কৈশোরের গন্ধ। কিন্তু বল হাতে তো বটেই, ব্যাট হাতেও মাঝেমধ্যে এমন কিছু করছেন, মনে হচ্ছে, যেন কত অভিজ্ঞ তিনি। গত টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর অস্ট্রেলীয়দের নজর কেড়েছেন। খোদ দেশটির প্রধানমন্ত্রী কেভিন রুডকেও আমিরের ব্যাপারে আগ্রহী দেখা গেল। সিডনি টেস্টের আগের দিন নিজের বাসভবনে দুদলকেই নিমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন রুড। আমিরের সঙ্গে দেখা হতেই তাঁর প্রশ্ন, ‘তোমার বয়স যদি সত্যিই ১৭ হয়, তাহলে তো তোমার এখনো স্কুলেই থাকার কথা!’ ওয়েবসাইট।