অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সার ধোনিক্রীড়া প্রতিবেদক: মাত্রই ঘাম ঝরিয়ে এলেন নেটে। তবে ব্যাটিং বা উইকেটকিপিং করে নয়, বোলিং করে। মাঝের নেটে রোহিত শর্মাকে টানা বোলিং করে মহেন্দ্র সিং ধোনি ঢুকে গেলেন ইনডোরে। আর সেখানেই দেখা গেল ধোনির আরেক রূপ। ভারত অধিনায়ক এবার রীতিমতো বক্সার! দলের সাহায্যকারী স্টাফদের একজন দুহাতে দুই গ্লাভস নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর তাঁর দুই হাতে পেশাদার বক্সারের মতোই একের পর এক পাঞ্চ করে গেলেন ধোনি। বক্সিং অনুশীলন চলল বেশ কিছুক্ষণ ধরে। উপস্থিত ভারতীয় সাংবাদিকেরা জটলা পাকিয়ে দেখছিলেন এই দৃশ্য আর চেষ্টা করছিলেন কারণ অনুসন্ধানের। এর মধ্যেই একজনের সরস মন্তব্য, ‘আরে বুঝলেন না, অধিনায়ক কাল শ্রীলঙ্কান বোলারদেরও এভাবে নকআউট করতে চান!’দেনা শুধতেব্যর্থতা তুলে আনে যত খারাপ খবর। আগের রাতে লিডস ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরদিনই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের জন্য ঝাঁপানো ইংলিশ ক্লাবটিকে তাদের আর্থিক দুরবস্থা মনে করিয়ে দিল সংবাদমাধ্যম। আমেরিকার গ্লেজার পরিবার ২০০৫ সালে ম্যানইউ কিনে নেওয়ার পর ক্লাবটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি পাউন্ড। এই দেনা পরিশোধের একটা উদ্যোগ না নিলেই নয়! বিনিয়োগ ব্যাংক জেপি মরগান ও জার্মানির ডয়েচে ব্যাংক এ জন্য বাজারে বন্ড ছাড়ার পরামর্শ দিয়েছে। তবে ম্যানইউ কর্তৃপক্ষকে বিচলিত দেখাচ্ছে না, তারা বলেছে, পরিচালন মুনাফা দিয়েই ঋণের বার্ষিক সুদ পরিশোধ করা হচ্ছে। সমর্থকেরা অবশ্য দায়দেনা নিয়ে চিন্তিত নয়, এফএ কাপের ব্যর্থতার পর প্রিমিয়ার লিগ জিতে পুষিয়ে দিলেই তারা খুশি। এএফপি। তখন তিনি ভ্রমণে২০১০ বিশ্বকাপের দলে জায়গা পাবেন না, এটা মেনেই নিয়েছেন মার্কো মাতেরাজ্জি। পারফরম্যান্স নিচের দিকে নামছে। ইন্টার মিলানের প্রথম একাদশেই নিয়মিত জায়গা হয় না। ইতালির বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কী! খেলতে যেতে না পারলে দলকে উত্সাহ জোগাতে কি দক্ষিণ আফ্রিকা যাবেন ইতালির গত বিশ্বকাপের অন্যতম নায়ক? ‘না’। উত্তর শুনে মনে হতে পারে, জিনেদিন জিদান যেহেতু এবার মাঠে থাকবেন না, তিনিও বিশ্বকাপে যাওয়ার আগ্রহ হারিয়েছেন। জিদান ও মাতেরাজ্জি নাম দুটিকে ইতিহাসেই তুলে দিয়েছে গত বিশ্বকাপ! জিদানের ঢুঁস খেয়েও অনেকের চোখে খলনায়ক বনে যাওয়া ৩৬ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার অবশ্য অন্য কারণ দেখিয়েছেন। বিশ্বকাপের সময় তিনি ছুটি কাটাবেন যুক্তরাষ্ট্রে, ‘আমি টুর্নামেন্টটি দেখব না। আসলে সময় হবে না। ওই সময়ে আমি আমেরিকা ভ্রমণে থাকব।’ ওয়েবসাইট।