অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলের গতিডিফেন্ডার তিনি। দুরন্ত গতিতে ছুটে আসা প্রতিপক্ষকে আটকানোই তাঁর কাজ। সেই অ্যাশলি কোল আটকে গেলেন ট্রাফিক পুলিশের হাতে। গত ১৭ নভেম্বর সারের কিংস্টনের মহাসড়কে চেলসির ডিফেন্ডার তাঁর স্পোর্টসকারটি চালিয়েছেন ঘণ্টায় ১০৪ মাইল গতিতে। অথচ সেখানকার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ মাইল। পরশু এই অপরাধে তাঁকে আদালতে হাজিরা দিতে হয়েছে। কোলের ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। কোল অবশ্য আদালতকে জানিয়েছেন, তাঁর পিছু নিয়েছিল নাছোড় ফটোগ্রাফার পাপারাজ্জিরা। তাদের হাত থেকে বাঁচতেই তিনি জোরে গাড়ি চালিয়েছেন। অভিযোগ আনা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁর পাল্টা প্রশ্ন, ‘আমার পিছু লেগে থাকে যারা, তাদের ওই গর্দভগুলো কিছু করতে পারে না?’ ওয়েবসাইট।কোচের চোটখেলোয়াড়দের ইনজুরি নিয়ে কোচের দুশ্চিন্তার অনেক খবর পড়েছেন। কিন্তু কোচের ইনজুরি নিয়ে খেলোয়াড়দের দুশ্চিন্তার খবর? বিরলই বলতে হবে। সেই বিরল খবরের জন্মদাতা ফ্যাবিও ক্যাপেলো। ইংল্যান্ডের ইতালিয়ান কোচ হাঁটুর ইনজুরিতে পড়েছেন। এ সপ্তাহের শেষ দিকে তাঁর হাঁটুতে বড় ধরনের অস্ত্রোপচার করানোর কথা। আরও আগে করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের কারণে সময় পাচ্ছিলেন না। ইংল্যান্ড ভালোভাবেই বিশ্বকাপে উঠেছে, ৩ মার্চের আগে খেলাও নেই জাতীয় দলের। এই ফাঁকে সার্জনের ছুরির নিচে যেতে চান ক্যাপেলো। কিন্তু অনেকেই মনে করছেন, এতে ইংল্যান্ড দলের দ্বিতীয় শিরোপার যে অভিযান, সেই ছন্দে ব্যাঘাত ঘটবে। তবে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, যে সময়টায় মাঠে থাকতে পারবেন না, সেই সময় টিভিতে কড়া নজরদারি থাকবে। ওয়েবসাইট।অমৃতরাজের অমৃতচেন্নাই ওপেনে প্রাইজমানি কত? ৬৮ হাজার ৪৫০ ডলার মাত্র। এত বড় অঙ্কটাকে ‘মাত্র’ বলার কারণ আছে। কোর্টে লড়াই করে একের পর এক ম্যাচ জেতা সব বিভাগের চ্যাম্পিয়নরা মিলেই পাচ্ছেন এ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে শুধু পরামর্শ দিয়েই এর দ্বিগুণ টাকা প্রতিবছর কামিয়ে নিচ্ছেন বিজয় অমৃতরাজ। চেন্নাইয়ে জন্ম নেওয়া অমৃতরাজ প্রতি বছর চেন্নাই ওপেনের পরামর্শকের কাজ করেন। চেন্নাই ওপেনের সময় গায়ে রোদ মাখেন কেবল পুরস্কার বিতরণীর দিনটাতেই। পুরস্কার দেওয়ার সময়ই থাকেন কোর্টে। ওয়েবসাইট।লক্ষ্য ম্যান সিটিসময় কত কিছুই না বদলে দেয়। যে ম্যানচেস্টার সিটির দিকে ফুটবলাররা ফিরেও তাকাতেন না, ইংলিশ প্রিমিয়ার লিগের সেই ক্লাবটির দিকেই নাকি এখন ছুটছেন সবাই! ম্যান সিটির নতুন কোচ রবার্তো মানচিনি তো সেটাই বললেন। জানুয়ারির দলবদলের বাজারে ভালো সব ফুটবলারের লক্ষ্য নাকি এ মৌসুমে তরতর করে উপরের দিকে উঠতে থাকা ম্যান সিটি—‘সব খেলোয়াড়ই এখন ম্যান সিটিতে যোগ দিতে চায়’—বলেছেন মানচিনি। এই সবার মধ্যে আপাতত আছেন মানচিনির সাবেক ক্লাবের ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। ইভান করডোবা আর ক্রিস্টিয়ান চিভুও নাকি ম্যান সিটিকেই পাখির চোখ করছেন। ম্যান সিটির জৌলুস বাড়াই এর কারণ। মানচিনি নিজেও তো এই দলেই পড়েন। ইন্টার মিলানকে হ্যাটট্রিক শিরোপা জেতানো মানচিনি কদিন আগেই যোগ দিয়েছেন ম্যান সিটিতে। এএফপি।