অ ন্য ক লা ম
সিটির রেকর্ড১৯৭৬ সালের পর থেকে কিছুই জেতেনি তারা। ইংল্যান্ডের সর্বোচ্চ লিগটাও জিতেছে সাকল্যে দুবার। একবার ১৯৩৬-৩৭, আরেকবার ১৯৬৭-৬৮ মৌসুমে। সেই ম্যানচেস্টার সিটি এবার নতুন রেকর্ড করতে চায়। সেটি তারা পারবে কি না সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে একটা রেকর্ড কিন্তু তারা করেই ফেলেছে। অবশ্য এই রেকর্ড নিয়ে খুশির চেয়ে দুঃখই বেশি হওয়ার কথা তাদের। রেকর্ডটা যে ইংলিশ ক্লাব ফুটবলের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির! গত অর্থ-মৌসুমে সিটির মোট আর্থিক ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭৮ লাখ ডলার (১০১৮ কোটি টাকা প্রায়)! আয় আর ব্যয়ের মাঝখানে এই বিশাল ব্যবধান। সেটি আরও বাড়ত। যদি গত মৌসুমে আদেবায়োর, কোলো তোরে, তেভেজদের কিনতে ১১৭ মিলিয়ন পাউন্ড খরচটাও যোগ হতো। ওয়েবসাইট।আমির ‘নওয়াজ’!পাকিস্তান ক্রিকেটের ভালো-মন্দ যা-ই হোক, সবার আগে মুখ খোলায় বিশেষ খ্যাতি আছে সরফরাজ নওয়াজের। সাবেক এই ফাস্ট বোলারের বাক্যবাণে জর্জরিত হননি, ক্রিকেট-সংশ্লিষ্ট এমন লোক পাকিস্তানে বিরল। তবে গত কিছুদিনে সরফরাজের জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছেন আমির সোহেল। জিহ্বার ধারে সরফরাজকেও যেন পেছনে ফেলতে চলেছেন সাবেক এই ওপেনার। সব সময়ই যেন ব্যগ্র হয়ে থাকেন উত্তরসূরিদের সমালোচনার জন্য। এবার সোহেলের তোপে পড়েছেন কামরান আকমল। সিডনি টেস্টে মাইক হাসির তিনটি ক্যাচ ফেলার পর কামরানকে টেস্ট দলে রাখার আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না সোহেল। তাঁর পরামর্শ, কামরানকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে টেস্টে খেলানো হোক তরুণ উইকেটকিপার সরফরাজ আহমেদকে। ওয়েবসাইট।মারের রাগবেজায় চটেছেন অ্যান্ডি মারে। খেলার সময় মিশ্র দ্বৈতের সঙ্গী যদি জিজ্ঞাসা করতে শুরু করেন ‘হাতে ময়েশ্চারাইজিং ক্রিম মেখেছেন কি না’, তাহলে তো মেজাজ খারাপই হওয়ার কথা। খেলা শেষে তাই লরা রবসনকে একহাত নিয়েছেন ব্রিটেনের টেনিস তারকা। কোথাকার কোন কাজাখস্তান, হপম্যান কাপ টেনিসে তাদের বিপক্ষে জিততেই কি না ঘাম ছুটে গেল ব্রিটেনের! নিজের কাজটা মারে ভালোভাবেই সেরেছিলেন, ৬১ মিনিটেই হারিয়ে দিয়েছিলেন গলুভেবকে। ঝামেলা যত পাকিয়েছেন মারের সতীর্থ ১৫ বছর বয়সী লরা, মহিলা এককে হেরেছেন নিজের ম্যাচ। মিশ্র দ্বৈতে মারে-লরা জুটি তৃতীয় সেটে জিতেছে অনেক কষ্টে। কষ্টার্জিত জয়ের জন্য লরাকেই দায়ী করে মারের পরামর্শ, ‘সৌন্দর্যচর্চা নিয়ে এত মাথা না ঘামিয়ে উচিত খেলায় মনোযোগ দেওয়া।’ ওয়েবসাইট। রোনালদোর উদ্যাপনএক হাতে সুরার পাত্র, অন্য হাতে আঙুর। বাইজি মজলিসে গদিতে হেলান দিয়ে নৃত্য-সংগীত উপভোগে ব্যস্ত রাজা-বাদশাদের এককালে এভাবেই খুঁজে পাওয়া যেত। ক্রিস্টিয়ানো রোনালদোও তো রাজা। এ সময়ের ফুটবলের রাজত্বের অন্যতম বাদশা। নববর্ষটাও তিনি উদ্যাপন করলেন ঠিক একই কায়দায়। অবশ্য বাইজি-টাইজি ছিল না। তাতেও অবশ্য তাঁর নববর্ষ উদ্যাপনের আনন্দে কোনো ভাটা পড়েনি। আসলে এভাবে নববর্ষকে স্বাগত জানানো নাকি স্প্যানিশ রীতি। যস্মিন দেশে যদাচার। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখা রোনালদোকে তাই খুঁজে পাওয়া গেল এভাবেই। ওয়েবসাইট।