অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো ডাইভার!ইংল্যান্ড ছেড়ে স্পেনে গেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি রেখে পরলেন রিয়াল মাদ্রিদের সাদা জার্সি। অনেক কিছু বদলালেও ম্যানইউ থেকে জোটানো একটা বদনাম ক্রিস্টিয়ানো রোনালদো ঘোচাতে পারেননি এখনো। পাকা ডাইভার—রোনালদোকে ঘিরে এই বদনামটা আবার নতুন করে উঠল। গত রোববার ওসাসুনার বিপক্ষে রিয়ালের গোলশূন্য ড্র ম্যাচে প্রথমার্ধে রোনালদো ‘ডাইভ’ দিয়েছেন বলেই অভিযোগ ওসাসুনার সমর্থকদের। ওই ঘটনার পর পুরো ম্যাচেই ওসাসুনার সমর্থকেরা রোনালদো বল পেলেই ‘দুয়ো’ দিয়েছে। গ্যালারিতে তারা চিত্কার করে বলেছে—পর্তুগিজের কুত্তার বাচ্চা! কিন্তু রোনালদোর মতো খেলোয়াড়কে কি আর এসব পাত্তা দিলে চলে! ‘এটা এক কান দিয়ে ঢোকে এবং অন্য কান দিয়ে বের হয়ে যায়! আমি জানি, অনেকেই আমায় ঘৃণা করে। তবে আমাকে ভালোবাসার লোকের সংখ্যাও কম নয়’—বলেছেন তিনি। ওয়েবসাইট। অনন্যাযে রাঁধে, সে চুলও বাঁধে। কিন্তু আন্দ্রিয়া পেটকোভিচ তো বহু গুণে গুণান্বিতা। পেশাদার টেনিস খেলেন। নেশা রক অ্যান্ড রোল ব্যান্ডে ড্রাম বাজানো। আর স্বপ্ন দেখেন একটা রাজনৈতিক দল গড়ার! এত কিছুতে মনোযোগ। তার পরও খেলাটা কিন্তু ভালোই খেলেন। মেয়েদের র্যাঙ্কিংয়ের এই ৫৬ নম্বর খেলোয়াড় পরশু ব্রিসবেন ইন্টারন্যাশনালে হারিয়ে দিয়েছেন দানিয়েলা হানতুচোভাকে। সবাইকে চমকে দিয়ে উঠে এসেছেন মৌসুম শুরুর এই টুর্নামেন্টের সেমিফাইনালে। ২২ বছর বয়সী টেনিসের এই উদীয়মান তারকা খেলেন জার্মানির হয়ে। জন্ম অবশ্য বসনিয়ায়। এত দিন কোথায় ছিলেন? ‘আসলে এর আগে পেশাদার টেনিস নিয়ে আমার কোনো লক্ষ্য ছিল না। কিন্তু পরে ভাবলাম, ঠিক আছে, একটা চেষ্টা করে দেখাই যাক’—উত্তর দিলেন পেটকোভিচ। এএফপি।উডসে দীক্ষাটাইগার উডসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল—এ কথা হয়তো অনেকেই বিশ্বাস করতে চায়নি। সেটি প্রমাণ করে দেওয়ার ভালো উপায় খুঁজে বার করেছেন লোরেডানা জোলি। প্লে বয় সাময়িকীর এই মডেলকন্যা বুঝিয়ে দেবেন, উডসের সঙ্গে শুধু ভালোবাসাবাসিই করেননি, সর্বকালের অন্যতম সেরা গলফারের কাছ থেকে গলফে দীক্ষাও নিয়েছেন। আর তাই অপেশাদার গফল টুর্নামেন্টে নাম লেখাতে চলেছেন জোলি। শুধু গলফের স্টিকটাই নয়, হাতে নাকি কলমও তুলে নিচ্ছেন তিনি। উদ্দেশ্য, উডসের সঙ্গে তাঁর ভালোবাসার গল্প দিয়ে একটা বই লেখা! ওয়েবসাইট।আছেন মনসুর!টাকা কোনো ব্যাপার নাকি? ‘গৌরী সেন’ আছেন না! ম্যানচেস্টার সিটির এই ‘গৌরী সেন’ শেখ মনসুর। গত অর্থবছরে ১৪ কোটি ৭৮ লাখ টাকা ক্ষতি হয়েছে ম্যান সিটির। এতটা না হলেও মৌসুমেও ক্ষতির মুখই দেখার সম্ভাবনা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটির। তাতে কি আর জানুয়ারির দলবদলে খেলোয়াড় কেনা থেমে থাকবে ম্যান সিটির! এরই মধ্যে ইন্টার মিলান থেকে প্যাট্রিক ভিয়েরাকে ধারে আনা পাকা হয়ে গেছে। আরও দু-একজন নতুন খেলোয়াড় কিনবে তারা। এত টাকা কোত্থেকে আসবে ভাবছেন? নতুন কোচ মানচিনিকে ক্লাব মালিক আরব ধনকুবের মনসুর বলে দিয়েছেন, খেলোয়াড় কিনতে ১০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছি। এরই মধ্যে ক্ষতি পোষাতে ৩০৫ মিলিয়ন পাউন্ড দিয়েছেন তিনি! সবকিছুর যোগফল একটাই—ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারের মধ্যে থাকতে হবে। ওয়েবসাইট।