অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ চেষ্টা‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিতি আছে অনেক ফুটবলারের। সবচেয়ে বড় উদাহরণ পাওলো মালদিনি। ১৯৭৮ সালে এসি মিলানের যুবদলে অভিষেক। পরের ৩১টা বছর একই ক্লাবে খেলে অবসর নিলেন। একসময়ের বিশ্বসেরা ডিফেন্ডারকে দলে টানতে অনেক ক্লাবই প্রলোভন দেখিয়েছে। কিন্তু সাড়া মেলেনি। ইতালির এই সাবেক তারকাকে নেওয়ার চেষ্টা ম্যানচেস্টার ইউনাইটেডও একবার করেছিল। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের সেই চেষ্টা সফল হয়নি। ম্যানইউ কোচ নিজে স্বীকার করেছেন এই কথা, “আমি পাওলোকে দলে আনতে চেয়েছিলাম। কিন্তু সেটা ছিল অসম্ভব। একবার আমি ওর বাবার (সিজার মালদিনি) সঙ্গে দেখা করে জানিয়েছিলাম, পাওলোকে পেতে আমি কতটা ব্যাকুল। কিন্তু সিজার একটা হাসি উপহার দিয়ে আমাকে বলেছিল, ‘আমার দাদা মিলানে খেলেছে। আমার বাবা মিলানের। আমি মিলানের। এবং আমার ছেলেও মিলানের।” ওয়েবসাইট।পন্টিংয়ের টুপিবয়স তো আর কম হলো না। ১৪ বছর। বয়সের ছাপ পড়েছে চেহারায়। বলা হচ্ছিল রিকি পন্টিংয়ের ব্যাগি গ্রিন টুপিটার কথা। ১৯৯৫ সালে শ্রীলঙ্কা সফরে যে টেস্ট ক্যাপটা পেয়েছিলেন, সেটি দেশে ফেরার সময়ই হারিয়ে গিয়েছিল। পরের বছর নতুন আরেকটা টুপি দেওয়া হয় পন্টিংকে। সেই থেকে ১৪১টি টেস্ট ধরে এই টুপি সযতনে আগলে রেখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। এই টুপিই তাঁর যত কীর্তির সাক্ষী। এই টুপি পরেই গত বক্সিং ডে টেস্টে অধিনায়ক আর খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড গড়েছেন। কিন্তু যতই আগলে রাখুন, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় তো তার হবেই। আর তাই জরুরি ভিত্তিতে টুপিটা পাঠানো হয়েছে নির্মাতা অ্যালবিয়নের কাছে। হোবার্ট টেস্ট শুরুর আগেই সেলাই-টেলাই করে টুপিটা আবার পন্টিংয়ের কাছে ফেরত পাঠাবে তারা। ওয়েবসাইট।কিপ্টেমিকিপ্টেমি? নয়তো কী। বছরে ১ হাজার কোটি রুপির ওপর আয় করে যারা, যারা কি না বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সেই বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) নাকি এখনো নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লু) দলকে চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানি বুঝিয়ে দেয়নি। অথচ প্রথম টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনএসডব্লু জিতেছে দুই মাস আগে। প্রাইজমানি বাবদ বিসিসিআইয়ের কাছে ২৭ লাখ ডলার বকেয়া পড়ে আছে। ক্রিকেট এনএসডব্লুর প্রধান নির্বাহী ডেভিড গিলবার্ট জানিয়েছেন, ‘টুর্নামেন্ট চলার সময় আমাদের জানানো হয়েছিল, ২০ কার্যদিবস সময় লাগবে। সে হিসাবে নভেম্বরের মধ্যেই টাকা চলে আসার কথা ছিল। কিন্তু এখন জানুয়ারি চলছে, অথচ এ ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না।’ ওয়েবসাইট।