অ ন্য ক লা ম
ফুটবলার ধোনিক্রীড়া প্রতিবেদকশৈশবে ফুটবলারই হতে চেয়েছিলেন, ছিলেন গোলকিপার। স্কুল দলের কোচের পরামর্শে গোলকিপার মহেন্দ্র সিং ধোনি এখন উইকেটকিপার। তবে কাল যা দেখা গেল তাতে ফুটবলটা চালিয়ে গেলেও মনে হয় খারাপ করতেন না ভারত অধিনায়ক। গা গরমের জন্য মিরপুর স্টেডিয়ামে কাল দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিল ভারতীয় দল। ধোনি অবশ্য গোলকিপিং করেননি, ঠিক কোন পজিশনে খেলেছেন বোঝা যচ্ছিল না সেটাও। তবে গোল করে বসলেন খেলা শুরু হওয়ার পরপরই, দারুণ এক প্লেসিং শটে পরাস্ত করলেন গোলকিপার হরভজন সিংকে। আশীষ নেহরা অবশ্য দাবি করছিলেন, গোলের পুরো কৃতিত্বই তাঁর, কারণ তাঁর পাসটা অসাধারণ ছিল বলেই তো গোল হয়েছে! ধোনির দল অবশ্য জিততে পারেনি, খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোলটি শোধ করে দেন যুবরাজ সিং।কোথায় যেন...খেলার চেয়ে খেলার বাইরেই মনোযোগ বেশি ছিল তাঁর। আনা কুর্নিকোভার নিন্দুকেরা প্রায়ই এই অভিযোগ তুলতেন। পুরোনো সেই কথা আবারও নতুন করে শোনা গেল। তবে পার্থক্য হলো, এবার আর কোনো নিন্দুক নন, কথাটা কুর্নিকোভা নিজেই বলেছেন। ‘এটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। প্রায়ই আমি ম্যাচে দারুণভাবে শুরু করতাম। কিন্তু এর পরপরই আমার মনোযোগ কোথায় যেন চলে যেত’—জার্মানির এক পত্রিকাকে বলেছেন এই সাবেক রুশ তারকা। বড় কোনো অর্জন ছাড়াই টেনিসে তারকাখ্যাতি জুটিয়ে ফেলা কুর্নিকোভা জানিয়েছেন, মনঃসংযোগহীনতার এই সমস্যার মুখোমুখি কোর্টের বাইরেও হতে হয় তাঁকে, ‘আমি আসলে ধৈর্যহীন।’ ওয়েবসাইট।কবির খানের দুঃখপাওনা বেতনসহ আরও কিছু দাবিতে বিশ্বকাপের প্রস্তুতি শিবির বর্জন করেছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। ভারতের জাতীয় খেলা হকির এত বড় সংকট, কবির খান কি আর চুপ করে বসে থাকতে পারেন! নিজে হকি কোচ, খেলোয়াড়দের দুঃখটা তাঁর চেয়ে ভালো আর কে বুঝবে? নিজের টুইটারে তাই কবির খান লিখেছেন, ‘ভারতের হকি খেলোয়াড়দের জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে। দেশের জাতীয় খেলা খেলেও বেতন চেয়ে নিতে হয় আর আমরা কিনা ওদের কাছে সোনার পদক চাই।’ ভাবছেন এই কবির খানটা আবার কে? বলিউডের চলচ্চিত্র চক দে ইন্ডিয়া দেখেননি! হ্যাঁ, দৃঢ়প্রতিজ্ঞ সেই হকি কোচ কবির খানের চরিত্রে অভিনয় করা শাহরুখ খানের কথাই বলা হচ্ছে! ওয়েবসাইট।