অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি ল্যান্স কোচ!ক্রীড়া প্রতিবেদকমোহাম্মদ সালাউদ্দিন চাইলে একটা প্রাইভেট কোচিং সেন্টার খুলতে পারেন, যার সাইনবোর্ডে লেখা থাকতে পারে, ‘এখানে উন্নতমানের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়।’ জাতীয় দল থেকে বিয়োগ হয়ে গেলেও ক্রিকেটারদের কাছে তাঁর কদর আগের মতোই। এই সিরিজের আগে সাকিব আল হাসান ব্যাটিং প্র্যাকটিসে সাহায্য করতে ব্যক্তিগতভাবে ডেকেছিলেন তাঁকে। কাল তাঁকে পেলেন তামিম ইকবালও। ইনডোরে দলের অনুশীলন শুরুর আগে ঘণ্টাখানেক তামিমকে ব্যাটিং প্র্যাকটিস করালেন সালাউদ্দিন। কাজ শেষে যখন ইনডোর ছাড়তে যাবেন, তাঁর মুখোমুখি কোচ জেমি সিডন্স। সিডন্স দুষ্টুমি করে তাঁর সঙ্গে অনুশীলনে যোগ দিতে বললে বিনয়ের হাসি হাসলেন সালাউদ্দিন। কিন্তু ততক্ষণে ফ্রি ল্যান্স কোচ সালাউদ্দিনের কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। জাতীয় দলের এক ক্রিকেটার তো কাছে এসে আবদারও করলেন একটা, ‘ভাই, আপনি একটা কোচিং সেন্টার খোলেন। আমরা দরকার হলে টাকা দিয়ে প্র্যাকটিস করতে যাব আপনার কাছে।’ জবাবে শুধু মুখে হাসি ছড়িয়ে রাখলেন সালাউদ্দিন।সেরা টেন্ডুলকারআয়ের দিক দিয়ে মহেন্দ্র সিং ধোনি নাকি ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। কিন্তু আয়করের হিসাবে দেখা যাচ্ছে, ধোনি নন, ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতা টেন্ডুলকারই। ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ব্যাটিং কিংবদন্তির দেওয়া করের পরিমাণ দেড় কোটি রুপি। ধোনি আর বীরেন্দর শেবাগ দিয়েছেন এক কোটি। সারা দেশের করদাতাদের মধ্যে টেন্ডুলকারের অবস্থান ১১৫ নম্বরে। সর্বোচ্চ করদাতার ৫০০ জনের যে তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়, সেখানে ধোনির অবস্থান ১৯৯, শেবাগের ২০১। আয়কর দেওয়ার তালিকায় ক্রিকেটারদের তুলনায় অনেক এগিয়ে বলিউড তারকারা। অক্ষয় কুমার আছেন ২৫ নম্বরে, পরের অবস্থানটি আমির খানের। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন অবশ্য সেরা ৫০০ জনের মধ্যেই নেই! ওয়েবসাইট।বাচ্চা সামলাতেইঅস্ট্রেলিয়া সফরে চার ইনিংসে তাঁর রান মাত্র ৬৭। কামরান যে কম রান করছেন তা-ই নয়, উইকেটের পেছনেও গ্লাভস হাতে কাজটা সামলাতে পারছেন না ভালোমতো। গত টেস্টেই তিনবার মাইক হাসির ক্যাচ ফেলেছেন! যে হাসির সেঞ্চুরি পাকিস্তানের পরাজয়ে রেখেছে বড় ভূমিকা। কিন্তু পাকিস্তানের উইকেটকিপারের এই দশা কেন? শোনা যাচ্ছে, কারণটা তাঁর ছোট্ট মেয়ে। রাত জেগে বাচ্চার কান্না সামলাতে গিয়ে ঠিকমতো ঘুম হচ্ছে না কামরান আকমলের। যে হোটেলে পাকিস্তান দল ছিল, সেটারই এক সূত্র জানিয়েছে, ‘তাঁর স্ত্রী সাধারণত রাতে ঘুমান। আর ওই সময় বাচ্চাকে সামলাতে হয় তাঁকেই।’ শুধু কামরান একা নন, পাকিস্তান দলের বিবাহিত বাকি ক্রিকেটাররাও নাকি একই কাজে ব্যস্ত! বাড়তি তথ্য, ‘পাকিস্তান দল যে তলায় ছিল, ওখানে গেলে সব সময়ই শোনা যেত বাচ্চারা কাঁদছে!’ ওয়েবসাইট।