অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদক চুরিক্রীড়া প্রতিবেদকসাবেক সাঁতারু লায়লা নূরের মনটা কয়েক দিন ধরে খুবই খারাপ। একজন ক্রীড়াবিদের জন্য পরমারাধ্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি ২০০৪ সালে, স্বয়ং প্রধানমন্ত্রী গলায় পরিয়ে দিয়েছিলেন সোনার পদকটি। কিন্তু সেটি চুরি হয়ে গেছে তাঁর বাসা থেকে। নিজের অলংকারের বাক্সে পদকটি রেখে দিয়েছিলেন সযত্নে। সেখান থেকেই গত সপ্তাহে ওটা চুরি হয়ে গেছে অন্য পদকের সঙ্গে। অলংকার চুরি হওয়া যেমন-তেমন লায়লার সবচেয়ে মন খারাপ ওই পদকের জন্যই। ১৯৯১ সালে শ্রীলঙ্কা সাফ গেমসে ব্রোঞ্জজয়ী সাঁতারু মোহাম্মদপুর থানায় একটা সাধারণ ডায়েরিও করেছেন। কিন্তু ফিরে কি পাবেন ওই গৌরবের স্মারক?ব্রড জানেনটোগো ফুটবল দলের মানসিক অবস্থাটা তাঁর চেয়ে ভালো আর কে বুঝবে! অ্যাঙ্গোলায় টোগো-ঘটনার আগে খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার সর্বশেষ ঘটনাটি যে খুব কাছ থেকে দেখেছেন ক্রিস ব্রড। লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সশস্ত্র হামলার সময় একই কনভয়ে থাকায় হামলার শিকার হয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডও। অভিজ্ঞতাটা কতটা ভয়াবহ হতে পারে, সেটা জানেন বলেই টোগো ফুটবল দলের প্রতি সমবেদনা জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ওপেনিং ব্যাটসম্যান, ‘কাবিন্দায় যা হয়েছে তা ভয়াবহ। আমি জানি ইমানুয়েল আদেবায়োর ও দলের অন্য খেলোয়াড়েরা কী ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। এই ভয়াল স্মৃতি তাদের অনেক দিন তাড়িয়ে বেড়াবে।’ ওয়েবসাইট।বিয়ের হিড়িকগত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন তিন টেনিস খেলোয়াড়। তাঁদের মধ্যে দুজনের আলোয় তো এই গ্রহই উজ্জ্বল—রজার ফেদেরার ও অ্যান্ডি রডিক। তৃতীয়জন অবশ্য তেমন নামকরা খেলোয়াড় নন—ফেদেরারেরই স্বদেশি স্তানিসলাস ওয়ারিঙ্কা। তবে নতুন বছরে সংখ্যাটা যে বাড়বে সেটি ধরেই নিতে পারেন। সুইডিশ তারকা রবিন সোদারলিংয়ের বাগদান হয়ে গেছে এরই মধ্যে। পাত্রী গলফার জেনি মসট্রম। একসময় যাঁর বাগদান হয়েছিল মার্টিনা হিঙ্গিসের সঙ্গে, সেই রাদেক স্তেপানেক চেক প্রজাতন্ত্রের নিকোল ভাইদিসোভাকে বিয়ে করতে যাচ্ছেন বলে গুজব। অস্ট্রেলিয়ার মার্ক ফিলিপোসিস বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী জেনিফার এস্পোজিটোর সঙ্গে। আরও দু-একজন যে বিয়ে করবেন না তার গ্যারান্টি কী? ওয়েবসাইট।