অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাভ’ নেইভালোবাসার মানুষটিকে বিয়ে করার জন্য কত কী করতে প্রস্তুত আপনি? গ্রেগ নরম্যানের কাছে সবই নস্যি! সাবেক টেনিস তারকা ক্রিস এভার্টের সঙ্গে সম্পর্কের গাঁটছড়া বাঁধবেন বলে লরা অ্যান্ড্রেসির সঙ্গে ২৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতিই শুধু টানেননি, গলফ তারকা নরম্যানকে খরচ করতে হয়েছিল ১০৩ মিলিয়ন ডলার! এই পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি দিয়েই ডিভোর্স নিতে হয়েছিল তাঁকে। কিন্তু লাভ হলো কী? ২০০৮ সালের জুনে মহা ধুমধামে এভার্টকে বিয়ে করলেন। বিয়ের এক বছর যেতে না-যেতেই শোনা গেল, এই দুজনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, দেড় বছরের দাম্পত্য সম্পর্কের পাট চুকিয়ে দুজন আলাদা হয়ে গিয়েছিলেন আগেই। আদালতে ডিভোর্সের মাধ্যমেই সেটি আনুষ্ঠানিকতা পেল সম্প্রতি। এর জন্য নরম্যানের কত খরচ হয়েছে সেটি অবশ্য জানা যায়নি। তবে অঙ্কটা নেহাত কম হবে না। ওয়েবসাইট।ঠাকরের হুমকিশিবসেনা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। ১৯৯৯ সালে পাকিস্তানের ভারত সফরটা পছন্দ হয়নি ভারতের এই ডানপন্থী রাজনৈতিক দলের। প্রতিবাদে পিচ খুঁড়ে আয়োজকদের বিড়ম্বনায় ফেলে দিয়েছিল তারা। সেই শিবসেনা এবার হুমকি দিয়েছে, অস্ট্রেলীয় ক্রিকেট দল ভারত সফরে এলে তাদেরও লক্ষ্যবস্তু বানানো হবে। বাল ঠাকরের এই দলের রাগের কারণ, অস্ট্রেলিয়াপ্রবাসী ভারতীয়দের ওপর স্থানীয়দের হামলা। ‘ওই দেশে আমাদের ছেলেদের ছুরি মারা, পুড়িয়ে ফেলা, গুলি করা হচ্ছে। তার পরও আমাদের ক্রিকেটারদের ওদের সঙ্গে খেলতে বিবেকে একটুও বাধছে না! তাদের কি জাতীয়তাবোধের কোনো অহংকারই নেই?’ প্রশ্নটা ঠাকরের। কিন্তু পাল্টা প্রশ্নও করা যায়? যা হচ্ছে তাতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের দোষ কোথায়? বরং স্টিভ ওয়াহ ও শেন ওয়ার্নের মতো সাবেক তারকারা তো এই হামলার তীব্র নিন্দাই জানিয়েছেন। ওয়েবসাইট।নাম্বার ওয়ানতিনিই প্রেসিডেন্ট। তিনিই প্রধানমন্ত্রী! না, কোনো স্বৈরশাসকের কথা হচ্ছে না। বলা হচ্ছে সিলভিও বার্লুসকোনির কথা। প্রেসিডেন্ট তিনি এসি মিলানের। আর প্রধানমন্ত্রী ইতালির। বার্লুসকোনির আরেকটা খেতাব মিলল। নাম্বার ওয়ান! এই খেতাব তাঁকে দিয়েছেন রোনালদিনহো। একটু একটু করে এই ব্রাজিল তারকা ক্লিশে ফর্মটায় রং চড়াচ্ছেন। মাঝেমধ্যেই সেই দুরন্ত রোনালদিনহোর ছায়া দেখা যাচ্ছে। আর নিজেকে খুঁজে পাওয়ার পেছনে ক্লাব কোচ, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা তো জানালেনই। বিশেষ কৃতজ্ঞতা জানালেন ক্লাব সভাপতিকেও। ‘তিনি আমার জন্য অনেক করেছেন, আমাকে মিলানে নিয়ে এসেছেন। আমার চোখে তিনিই নাম্বার ওয়ান’—রোনালদিনহোর কৃতজ্ঞতা। ওয়েবসাইট।