অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার দুলদুলটার দাম ধরা হয়েছিল সাড়ে পাঁচ হাজার ইউরো। নিলামে বিকিয়েছে পাঁচ গুণ বেশি দামে। কিন্তু তার পরও খুব একটা খুশি নয় নিলামের আয়োজকেরা। খুশি হবেই বা কেন? ডিয়েগো ম্যারাডোনার কাছে ইতালি সরকারের পাওনা বকেয়া করের পরিমাণটা যে ৩ কোটি ৭০ লাখ ইউরোর! পাওনা টাকা তুলতে গত সেপ্টেম্বরে ম্যারাডোনা ইতালিতে এলে তাঁর কানের দুল খুলে নিয়ে যায় পুলিশ। সেটাই সম্প্রতি তোলা হয়েছিল নিলামে। নাম না জানা এক মহিলা সর্বোচ্চ ২৫ হাজার ইউরো দর হেঁকে কিনে নিয়েছেন সেই দুল। এর আগে শোনা গিয়েছিল নাপোলি সমর্থকেরা টাকা সংগ্রহ করছে এই দুলটি কেনার জন্য। কারণ এই নাপোলিতে খেলার সময়ই কর-সংক্রান্ত ঝামেলায় পড়েন ম্যারাডোনা। নিলামে দুলটি কেনা ওই মহিলা নাপোলির কেউ কি না, সেটিও জানা যায়নি। ওয়েবসাইট।নিরুদ্দেশ ঠেকাতেআন্তর্জাতিক ক্রীড়া আসরগুলো থেকে বিদেশি খেলোয়াড়দের ‘হারিয়ে’ যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। বাংলাদেশেরও অনেক ক্রীড়াবিদ দেশের মুখে চুনকালি মেখে ‘হারিয়ে’ গেছেন। এই স্বেচ্ছায় হারিয়ে যাওয়া ঠেকাতে ভালো উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এই দেশেই আজ শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপে অংশ নিতে আসা ১৫টি বিদেশি দলের সব খেলোয়াড়ের পাসপোর্ট রেখে দেবে আয়োজক ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের এই আগাম সতর্কতার কারণ, টরোন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বেই বেশ কয়েকজন খেলোয়াড় নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাই আয়োজকদের এই সতর্ককতামূলক পদক্ষেপ। ওয়েবসাইট। মানচিনি অন্যরকমম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে খেলোয়াড়দের পানাভ্যাসে লাগাম পরিয়ে দেয় টটেনহাম হটস্পার্স। স্পার্স কোচ হ্যারি রেডন্যাপ এ ব্যাপারে একেবারে ‘কড়া হেডমাস্টার’। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তো খেলোয়াড়দের ওপর কড়া নজর রাখেন কেউ চুপিসারে কিছু গিলল কি না। কখনো কখনো খেলোয়াড়দের মূত্রনমুনাও দেখেন এই ফরাসি। কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির দর্শন ভিন্ন। তাঁর কথা, খেলার আগে ছেলেরা এসব দিয়ে একটু ‘গলা ভেজালে’ কোনো সমস্যা নেই। একটু-আধটু মদ পান করলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। ম্যান সিটির নতুন ‘বস’ খেলোয়াড়দের সঙ্গে সেদিন খেতে বসেছিলেন ম্যাচের আগে। কিন্তু খেতে বসে দেখলেন টেবিলে মদের বোতল নেই। সঙ্গে সঙ্গেই ওটা আনিয়ে নিলেন। তাঁর কথা, ‘টেবিলে চিকেন থাকবে, থাকবে পিত্জা, শর্করা, সঙ্গে এক গ্লাস মদও।’ ওয়েবসাইট।