অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর বিদায়বাগদান হয়ে গেছে। গত বছর জুলাইয়ে বাল্যবন্ধু সোহরাব মির্জার সঙ্গে আংটি বদল করেছেন। কদিন পরই বসবেন বিয়ের পিঁড়িতে। এর পর? সানিয়া মির্জার ভাবনায় থাকবে কেবলই সংসার। বিয়ের পর টেনিসটাই ছেড়ে দেবেন! ‘বিয়ের পর পেশাদার টেনিসে খেলার কোনো ইচ্ছে নেই আমার। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো অনেক সময় আছে হাতে’—অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি নিতে থাকা সানিয়া বলেছেন সাংবাদিকদের। তবে কি তাঁর হবু বরই চান না সানিয়া খেলে যান? বয়স তো তাঁর মাত্র ২৩। এখনো অনেক সম্ভাবনা সামনে। ভুল ভাঙালেন সোহরাব নিজে। জানালেন, ‘সানিয়ার প্রতি আমার পুরো সমর্থন আছে, থাকবে। এটা সম্পূর্ণ ওর ব্যাপার। যত দিন চাইবে ও খেলে যাবে।’ ওয়েবসাইট।অসময়ের ফোঁড়২০০৪ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর অভিষেক মৌসুমেই জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন লিগ। ২০০৬ সালে জিতিয়েছিলেন এফএ কাপ। পরের চার বছর শিরোপা এনে দিতে ব্যর্থ রাফায়েল বেনিতেজের দল যখন আরেকটি এফএ কাপ থেকে বিদায় নিল, একই সঙ্গে যেন বেজে উঠল কোচের বিদায়েরও ঘণ্টা। লিভারপুলের জন্য কোনো সুখবরই যেন নেই। এরই মধ্যে শোনা যাচ্ছে, বিবাদে জড়িয়ে পড়েছে মালিকপক্ষও। অশান্ত-ক্ষুব্ধ সমর্থকেরা মাঠে প্রতিনিয়ত দুয়ো দিয়ে যাচ্ছে। সমর্থকদের শান্ত করতে লিভারপুলের সহ-অধিনায়ক জেমি কারাঘার ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি পর্যন্ত দিয়েছেন। পরিস্থিতি তাদের জন্য এতটাই প্রতিকূল, অন্য সময় হলে যে স্টোক সিটিকে খুব একটা পাত্তাই দিত না লিভারপুল, আজ তাদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক তারা। ‘এটি আমাদের জন্য বড় ম্যাচ। আমাদের কাজটা কঠিনই হবে’—বলেছেন কারাঘার। ওয়েবসাইট।ডকিচের বিড়ম্বনাবেচারি ইয়েলেনা ডকিচ! খেলায় মন দেবেন কি, অন্যের ঝামেলার বোঝা বইতে বইতেই ক্লান্ত সার্বিয়ান এই টেনিস খেলোয়াড়। বাবা দামির ডকিচকে নিয়ে কতই না ঝামেলা গেল! অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির জন্য হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে বিমানে নতুন ঝামেলার সৃষ্টি করেছেন তাঁর কোচ এবং বয়ফ্রেন্ড টিন। বিমানের এক প্যাসেঞ্জার আর কেবিন ক্রুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন এ দুজন। এ নিয়ে মেলবোর্ন পুলিশের দরবারেও যেতে হয়েছে ডকিচ কোচ বার্না বিকিচ ও বন্ধু টিনকে। তবে ডকিচ নিজে কোনো ঝামেলায় ছিলেন না। তাতে কি! তাঁর ঘনিষ্ঠজনেরা যখন ঝামেলা পাকিয়েছেন, আঁচ তো ডকিচের গায়ে লাগবেই। সংবাদমাধ্যমের লোকেরা তো তাঁকেই চেনে! ওয়েবসাইট।