অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাফ-ফুল আউটক্রীড়া প্রতিবেদকব্যাটসম্যান রুবেল হোসেন, বোলার সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলন চলছিল বাংলাদেশ দলের। ‘দেখো তোমারে কয় বলের মধ্যে আউট করি’—রুবেলকে সাকিবের হুমকি। প্রথম বলেই ব্যাট-প্যাড ক্যাচের মতো দিলেন রুবেল, উল্লাসে লাফিয়ে উঠলেন সাকিব। কিন্তু আউট মানতে নারাজ রুবেল। শেষে সাকিব বললেন, ‘আচ্ছা, তুমি হাফ আউট, আরেকবার হাফ আউট হলেই কিন্তু ফুল আউট।’ পরের বলেই দারুণ এক স্ট্রেট ড্রাইভ করলেন রুবেল। মুখে কিছু বললেন না, শুধু একটু মুচকি হাসি। যেন বোঝাতে চাইছেন, ‘কেমন দেখালাম!’ তিন নম্বর বলে আবার ব্যাট-প্যাড ক্যাচ। এবার আর কিছু বলার সুযোগই পেলেন না রুবেল। কারণ আগেই আঙুল তুলে বসে আছেন আম্পায়ার মোহাম্মদ আশরাফুল! পালোয়ানের নাক্রীড়া প্রতিবেদকএসএ গেমসে কুস্তির ইভেন্ট ৭টি, প্রতি দল খেলতে পারবে ৫টিতে। দুটি ইভেন্টে বাংলাদেশ দল লড়াই করতে পারবে না। ওই দুটির সব পদকই নিয়ে যাবে অন্যরা। খেলা আয়োজন করছে বাংলাদেশ, আর সোনা নিয়ে যাচ্ছে আরেক দেশ! এটা কি আর মানতে পারেন কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তবিউর রহমান! কর্তৃপক্ষের নেওয়া এমন সিদ্ধান্ত যে তাঁর মনঃপূত হয়নি, সেটি বোঝাতে একটা প্রশ্নই করে বসলেন, ‘...তাহলে অন্য দুটি সোনা কার গলায় ঝুলাইয়া দিমু আমরা?’ কুস্তির নতুন সরঞ্জাম প্রসঙ্গে ফাটালেন বড় একটা বোমা, ‘ঢাকাইয়া ভাষায় তাঁর বলা কথা তুমুল হাস্যরস ছড়াল সংবাদ সম্মেলনে, ‘কুস্তির সরঞ্জাম বুইঝা পাইছি...জাতীয় ক্রীড়া পরিষদ এই মর্মে চিঠিতে ছই করতে বলছে। কিন্তু সব চোখে না দেখলে তো ছই করবার পারি না। বলছি আগে দেখান, তারপর ছই করমু...।’বিন্দ্রার হুমকিনাম অভিনব বলেই কি অভিনব সব ঘোষণা দিয়ে বসবেন? অভিনবই তো। না হলে মাত্র ২৭ বছর বয়সেই কেন বলবেন, শ্যুটিংটা ছেড়ে দেবেন তিনি! প্রথম ভারতীয় হিসেবে গত অলিম্পিকে একক সোনা জেতার কীর্তি গড়েছেন অভিনব বিন্দ্রা। ২০১২ অলিম্পিকেও তাঁর কাছ থেকে সোনা চায় ভারত। কিন্তু বিন্দ্রা যে ত্যক্ত-বিরক্ত। ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএআই) নাকি তাঁকে পাত্তাই দিচ্ছে না। এনআরএআই কর্মকর্তারা নাকি কোনো কথাই শুনছে না তাঁর। ‘ওর মতামত গ্রাহ্য করা হচ্ছে না। এতে ও খুবই বিরক্ত। ওকে এমনভাবে বিবেচনা করা হচ্ছে যেন ও কেউই নয়’—বলেছেন বিন্দ্রার বাবা। বিন্দ্রা নিজেও বলেছেন, ‘ভবিষ্যতে আমি আর সাফল্যের কোনো সুযোগ দেখি না, যদি আমাকে আমার মতো প্রস্তুতি নিতে না দেওয়া হয়।’ ওয়েবসাইট।