অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ থেকে শক্তিপ্রতিশোধটা বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েই নিয়েছে। ৫ মিনিটের ব্যবধানে দুটো গোল করেছেন লিওনেল মেসি। তার পরও সেই দুঃখ কি ভুলতে পেরেছেন? কিংস কাপ থেকে ‘রাজা’দের বিদায় হয়েছে বেশ কদিন হয়ে গেল। কিন্তু এখনো সেই শোক পাথরবোঝার মতো চেপে আছে ‘রাজপুত্তুরের’ বুকে। দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে জিতেও গোল ব্যবধানের হিসাবে পিছিয়ে পড়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বার্সেলোনা। সেই দুঃখ নাকি ভুলতেই পারছেন না মেসি। গত মৌসুমের ছয় শিরোপা জেতার কীর্তির পুনরাবৃত্তি করতে চেয়েছিল বার্সেলোনা। সেটি আর হওয়ার জো নেই। এই ব্যর্থতার জন্য নিজেকেই নাকি দায়ী করছেন মেসি। ম্যাচে তিনটি সুযোগ হাতছাড়া করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। শেষ পর্যন্ত মেসিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসতে হয়েছে কোচকে। তাতেও নাকি শান্ত হননি। ভাগ্যিস হননি, না হলে সেভিয়াকে এভাবে লিগে কি উড়িয়ে দিতে পারত বার্সেলোনা? ওয়েবসাইট।টেন্ডুলকারের মেয়েছেলে টুকটাক ক্রিকেটই খেলে। হয়তো বাবার পদাঙ্কই অনুসরণ করবে অর্জুন। কিন্তু ছোট ভাইয়ের মতো ক্রিকেটে খুব একটা আগ্রহ নেই সারার। টেনিসটাই ভালো লাগে তার। যদিও খেলোয়াড় হিসেবে সারার অভিষেক হলো দৌড়বিদ হিসেবে। শচীন টেন্ডুলকারের ১২ বছর বয়সী মেয়ে অংশ নিয়েছে কাল শুরু হওয়া মুম্বাই ম্যারাথনে। বাবা যে এনজিওর পৃষ্ঠপোষক সেই আপনালয়ের হয়ে দৌড়েছে সারা। ৩৮ হাজারের মতো দৌড়বিদ অংশ নিয়েছে এতে। তবে এর মধ্যে সারার বৈশিষ্ট্য হলো, সে দৌড়েছে প্রতিবন্ধী শিশুদের চিকিত্সার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। ‘আমি গত বছর অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমার তখন বয়স পূর্ণ হয়নি। এবারই সেটা হয়েছে’—ম্যারাথনের আগে সাংবাদিকদের বলেছে সারা। এইটুকুন মেয়ের সমাজ-সচেতনতা অবশ্যই চমকে দেওয়ার মতো। টেন্ডুলকারের মেয়ে বলে কথা! সারা নাকি দৌড়ে নামার টিপসটা পেয়েছে বাবার কাছ থেকেই। ওয়েবসাইট।আইসিসির লেকচারশৈশব-কৈশোরে সবচেয়ে অসহ্য বাবা-মা ও গুরুজনদের কাছ থেকে অন্তহীন উপদেশ শোনাটা। এটা করো, ওটা করো না...ইত্যাদি ইত্যাদি। মর জ্বালা, বিভিন্ন দেশের যুবারা সবাই এক হয়ে যখন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ খেলায় অংশ নিতে ব্যস্ত, সেখানেও উপদেশ! নিউজিল্যান্ডে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের তরুণদের ডেকে ডেকে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট পরামর্শ দিচ্ছে। হানসি ক্রনিয়ের মতো পরিণতি যেন না হয়—সে জন্য করে দিচ্ছে সতর্ক। ক্রিকেট নিয়ে প্রতিদিন গড়ে ১৫ কোটি ডলারের বাজির ব্যবসা চলে। বাজিকরদের কালো ছায়া এখনো আছে খেলাটির ওপর। তাই আগামীর তারকাদের এখন থেকেই শিখিয়ে-পড়িয়ে নিতে চায় আইসিসি। একটা বিশেষ উদ্যোগও নিয়েছে তারা। ম্যাচের আগে অবশ্যই নিজ নিজ মোবাইল ফোন জমা দিতে হবে আয়োজকদের কাছে। ওয়েবসাইট।