অ ন্য ক লা ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রাবিড়ের দৌড়চট্টগ্রাম থেকে প্রতিনিধি: নয় দিন আগে পূর্ণ হয়েছে ৩৭। কিন্তু রাহুল দ্রাবিড়কে দেখে বোঝার উপায় নেই। এখনো দারুণ ফিট, সেই শুরুর দিনগুলোর মতো না হলেও শরীরটা এখনো যথেষ্ট ছিপছিপে। এর পেছনে রহস্য কী? একটা নমুনা পাওয়া গেল কাল। দিনের খেলা তখন বাতিল হয়ে গেছে, ভারতীয় ক্রিকেটাররা তখন হয়তো ড্রেসিংরুমে আয়েশ করে চা-কফিতে চুমুক দিচ্ছেন। আর দ্রাবিড়? মাঠে নেমে শুরু করলেন দৌড়, মাঠের চারপাশে একের পর এক চক্কর দিতে থাকলেন। টানা প্রায় ২০-২৫ মিনিট ধরে চলল তা। ঘটনা কী, দ্বিতীয় ইনিংসের জন্য কি এখন থেকেই গা গরম করতে শুরু করেছেন, ‘আবহাওয়ার যে অবস্থা, এই রকমই যদি থাকে তাহলে আর দ্বিতীয় ইনিংসের চেহারাই দেখবে না এই ম্যাচ’—দ্রাবিড়ের উত্তর।পেলেও বলছেনটাইগার উডসের কাণ্ড-কীর্তির খবর দেখি পেলে পর্যন্ত পৌঁছে গেছে। ব্রাজিলের জীবন্ত ফুটবল কিংবদন্তিও শুনেছেন গলফ তারকার একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর। এবং সব শুনে তাঁর মন্তব্য, ‘আসলে আমরা সবাই রক্ত-মাংসের মানুষ। আমাদের সবারই দুর্বলতা আছে। যেকোনো মুহূর্তে আমাদের পদস্খলন ঘটতে পারে।’ না, উডসের পক্ষে কোনো সাফাই গাইছেন না তিনবারের বিশ্বকাপজয়ী। বরং তাঁর মতে বিশ্বের সব তারকারই উচিত নিজের ব্যক্তিগত জীবন সামলে-সুমলে রাখা। কারণ এসব তারকাকে অনুসরণ করে তরুণেরা। ‘আপনাকে চারিত্রিকভাবে দৃঢ় হতে হবে। কারণ বিখ্যাতরা সব সময় তরুণদের কাছে উদাহরণ হয়ে থাকে। দুঃখজনকভাবে এটা ওর (উডস) এবং ওর পরিবারের জন্য বাজে একটা ব্যাপার হয়ে গেল। তরুণদের কাছে আদর্শ হিসেবেও ও ভালো কিছু নয়।’ এএফপি।প্রেমিকার দাবিএক বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে শুরু করেছেন তিনি। মারিয়া কিরিলেঙ্কো চান, তাঁর প্রেমিকও হারিয়ে দিক আরেক বিশ্ব চ্যাম্পিয়নকে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই অঘটনের নায়িকা কিরিলেঙ্কো বিদায় করে দিয়েছেন মারিয়া শারাপোভাকে। টুর্নামেন্ট শুরুর আগে প্রেমিক ইগর আন্দ্রিভের সঙ্গে তাঁর কথা হয়েছিল, ২০১০-এর শুরুটা দুর্দান্তভাবে করবেন। ‘ও আমাকে ম্যাচের আগে বলেছিল নতুন বছর আমরা একটা অঘটন ঘটিয়ে শুরু করব। আমি আমার কথা রেখেছি। এখন ওর পালা। জানি, ওর কাজটা কঠিন হবে। কিন্তু প্রথম রাউন্ডে যেকোনো কিছুই ঘটে যেতে পারে’—বান্ধবী শারাপোভাকে হারানোর পর বলেছেন কিরিলেঙ্কো। কিন্তু আন্দ্রিভের কাজটা সহজ হবে না মোটেও। প্রথম রাউন্ডে অঘটন ঘটাতে হলে তাঁকে যে হারাতে হবে রজার ফেদেরারকে! ওয়েবসাইট।ভালোবাসার সন্ধানেশূন্যস্থান আর শূন্য হূদয় কখনো ফাঁকা থাকে না। শূন্যস্থান ভরে যায় বাতাসে, আর শূন্য হূদয়ে আসন করে নেয় নতুন কেউ। গ্রেগ নরম্যান আবারও তা প্রমাণ করে দিলেন। বিস্তর হ্যাপা পার করে আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছিলেন ক্রিস এভার্টকে। কিন্তু টেনিসের একসময়ের এই তারকার সঙ্গে গলফ তারকার জুটিটা শেষ পর্যন্ত টেকেনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন এভার্ট-নরম্যান। শোনা যাচ্ছে, নতুন ভালোবাসার সন্ধানে নেমে পড়েছেন নরম্যান। বয়স তাঁর ৫৪ বছর হতে পারে, কিন্তু প্রেমিক মনের বয়স যে তাঁর ১৮! ওয়েবসাইট।