অঁ রি না মা
১৯৯১ সালে মাত্র ১৩ বছর বয়সে যোগ দেন ফরাসি ক্লাব মোনাকোতে। অভিষেক ১৯৯৪-৯৫ মৌসুমে, তখন মোনাকোর ম্যানেজার ছিলেন আর্সেন ওয়েঙ্গার। এক মৌসুম পর সেরা তরুণ ফরাসি খেলোয়াড় নির্বাচিত হন। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও করেছিলেন। কিন্তু রিয়াল ফিফা অননুমোদিত এজেন্টের মাধ্যমে তা করেছিল বলে রিয়ালের মতো অঁরিরও জরিমানা হয় এবং চুক্তিটা ভেস্তে যায়। ১৯৯৭ সালে ফ্রান্সের পক্ষে অভিষেক হয়। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের ৭ ম্যাচের ৬টিতেই খেলেন, প্রথম রাউন্ডে গোল করেন ৩টি। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের জয়ে অবশ্য বেঞ্চে বসে ছিলেন। ১৯৯৯ সালে জানুয়ারিতে জুভেন্টাসে যোগ দিয়ে মাত্র ১২টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান। আট মাস পরই ১০.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে। আর্সেনালে আট মৌসুমে ২০০-এরও বেশি গোল করেছেন। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, ৩টি এফএ কাপ ও অনেক ব্যক্তিগত পুরস্কার। ২০০৭ সালে বার্সেলোনায় যোগ দিয়ে জেতেন স্প্যানিশ, ইউরোপিয়ান ও বিশ্ব ক্লাব শিরোপা।