অঁরি-ওয়েঙ্গার ও আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েরি অঁরি ধারে খেলতে আগামী জানুয়ারিতে আরও একবার এমিরেটসে আসছেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু আর্সেনালের অন্যতম মালিক আলিসার উসমানভ অঁরিকে আর ধারের খেলোয়াড় হিসেবে আনতে চান না। রুশ ধনকুবের বরং কিংবদন্তি অঁরিকে নিয়ে আসতে চান কোচিং স্টাফের একজন করে।ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এই সময়টায় অঁরির সাহায্য-সমর্থন কোচ ওয়েঙ্গারের বড় বেশি প্রয়োজন বলে মনে করেন উসমানভ। পারলে উসমানভ আজই অঁরিকে নিয়ে আসেন ওয়েঙ্গারের সহকারী করে। কিন্তু আর্সেনালের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক হয়েও উসমানভ পরিচালনা বোর্ডে নেই। উসমানভ তাই আক্ষেপের সুরেই বলছেন, ‘ক্লাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে কিছু খেলোয়াড়ের সঙ্গে আমার যোগাযোগ আছে। থিয়েরিই হয়তো আমার ফেবারিট। ক্লাবে তাকে আনা উচিত; তবে খেলোয়াড় হিসেবে নয়, তার ভূমিকাটা হবে অন্য।’সাহায্যের কথা বলছেন বটে; কিন্তু উসমানভের এই প্রস্তাব কি ওয়েঙ্গারকে আরও বেশি সমস্যায় ফেলল না! আর্সেনালের সর্বশেষ শিরোপা জয় ২০০৫-এর এফএ কাপ। সেই থেকে গত সাত বছরে এমিরেটসে কোনো শিরোপা উৎসব হয় না। হতাশ সমর্থকেরা ওয়েঙ্গারকে ছাঁটাই করার দাবি জানিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। সেদিন চতুর্থ বিভাগের দল ব্র্যাডফোর্ডের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে পড়ার পর দাবিটা আরও জোরালো। একসময় যাঁকে মনে করা হতো ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ, সেই ওয়েঙ্গারকেই এখন সইতে হচ্ছে ব্যঙ্গ-বিদ্রূপ! আর্সেনালের সাবেক কিংবদন্তি ইয়ান রাইটই যেমন সাবেক গুরুকে খোঁচা দিয়ে বলছেন, ওয়েঙ্গার ভাগ্যবান যে এখনো বরখাস্ত হননি, ‘আমি বলছি না, “অবশ্যই তাকে যেতে হবে,” কিন্তু আমি মনে করি, এই রেকর্ড নিয়ে এমন এক পরিস্থিতিতে, যেখানে সুড়ঙ্গের শেষে আলোর কোনো সম্ভাবনাই নেই দেখে বিশ্বের কোনো দেশেই কোনো কোচ যেতে চাইত না।’ওয়েঙ্গার নিজে অবশ্য দাবি করছেন, আর্সেনালের কোচ হিসেবে তিনিই এখনো সেরা লোক। ওয়েবসাইট।