অঁরিওআর্সেনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা আর অর্থের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হলে আপনি কোনটি নেবেন? থিয়েরি অঁরি নিলেন দ্বিতীয়টিকেই। অনেক দিন ধরেই স্কাই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন আর্সেনাল ও ফ্রান্স কিংবদন্তি। এদিকে প্রস্তাব পেলেন আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলের কোচ হওয়ারও। কিন্তু দুই নৌকায় তো আর একসঙ্গে পা রেখে চলা যায় না। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার সরাসরিই যেখানে বলে দিয়েছেন, কোচিং করাতে হলে টিভি ছাড়তে হবে। অঁরি তাতে রাজি হননি। বছরে ৪০ লাখ পাউন্ড কি আর মুখের কথা! ভালোবাসার ক্লাবের সঙ্গে থাকতে অবশ্য প্রস্তাব দিয়েছিলেন বিনা বেতনে কোচিং করানোরও। কিন্তু ‘বেরসিক’ ওয়েঙ্গার তাতেও রাজি হননি। এএফপি।