অঁরির ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সুবর্ণ সময় কাটিয়েছেন আর্সেনালে। আর্সেনালও তাঁর সেরা সময় কাটিয়েছে থিয়েরি অঁরিকে নিয়েই। সেই অঁরি-আর্সেনালের পৃথিবী এখন আলাদা। ২০০৭ সালে আর্সেনাল ছাড়ার পর ফরাসি স্ট্রাইকার আবার ফিরছেন পুরোনো ঠিকানায়, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে। অঁরি স্বীকার করলেন, আট বছর যেখানে খেলে গেছেন, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাঁর! ‘আমি যখন প্রথম মাঠে পা রাখব, আমার জন্য সেটি হবে অদ্ভুত এক অনুভূতি। সত্যি বলছি, আর্সেনালের বিপক্ষে আমাদের খেলা পড়ুক, এ আমি চাইনি’—বলেছেন অঁরি।আগামী পরশু এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অঁরিরা অবশ্য পাচ্ছেন না মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে। ঊরুতে চোট পেয়েছেন তিনি। ওয়েবসাইট।