অঁরির ব্যাপারে সমর্থন পাচ্ছেন ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েরিকে অঁরিকে দুই মাসের জন্য ধারে খেলানোর পরিকল্পনা করছেন আর্সেন ওয়েঙ্গার। সাবেক শিষ্যকে আবার এমিরেটসে নিয়ে আসার ব্যাপারে বাইরের সমর্থনও পাচ্ছেন আর্সেনাল কোচ।অঁরিরই সাবেক আর্সেনাল-সতীর্থ রয় পারলার যেমন বলছেন, অঁরি ফিরলে দলে তাঁর সতীর্থদের ওপর মাঠ ও মাঠের বাইরে পড়বে ইতিবাচক প্রভাব। আফ্রিকান নেশনস কাপে খেলতে যাবেন বলে জানুয়ারিতে গারভিনহো আর মারুয়ানে চামাখকে পাবেন না ওয়েঙ্গার। পারলার মনে করেন, এ সময়টায় অঁরি হবে দুর্দান্ত বিকল্প, ‘সে মানসম্পন্ন খেলোয়াড়। বদলি হিসেবে সে হবে দুর্দান্ত। খেলার ২০ মিনিট বাকি থাকতেই তাকে নামিয়ে দেখা যেতে পারে, দলটির কোথাও যদি খামতি থাকে সেটা আক্রমণভাগে। রবিন ফন পার্সি চোট পেলে খুব বেশি বিকল্প কিন্তু হাতে নেই।’রবিন ফন পার্সি এবার আছেন ফর্মের তুঙ্গে। গত বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল করে এক মৌসুমে লিগে অঁরির সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ডাচ স্ট্রাইকার। আর্সেনালের সময়টায় জেমি রেডন্যাপ খেলেছেন লিভারপুল ও টটেনহামে। মানে সরাসরি প্রতিপক্ষ। সেই রেডন্যাপও বলছেন, এ মুহূর্তে ৩৪ বছর বয়সী অঁরিই হবে ফন পার্সির সঠিক বিকল্প। এএফপি ও ওয়েবসাইট।