অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
২৭ নভেম্বর থেকে এই বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশ ছাড়াও আরও ১০টি দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এই চার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হচ্ছেন আইন বিভাগের মো. সোলায়মান বাদশা ও শাহাদাত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিলুর রহমান এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের মনির রানা। চার শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য তাঁদের সার্বিক সাফল্য কামনা করেন।