অকালে ঝরে গেলেন টম মেনার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই বাবার পরিচয় ছাপিয়ে নিজের নামে পরিচিত হতে শুরু করেছিলেন। সারের হয়ে ভালো করছিলেন, ইংল্যান্ড লায়ন্সের হয়ে গত জানুয়ারিতেই খেলে গেছেন বাংলাদেশে। পরে বিপিএলে খেলেছেন সিলেট রয়্যালসের হয়ে। কলি থেকে ফুল হয়ে ফোটার সময়টাতেই ঝরে পড়লেন টম মেনার্ড। সড়ক দুর্ঘটনা মাত্র ২৩ বছর বয়সেই কেড়ে নিল প্রতিভাবান ব্যাটসম্যানের প্রাণ। টম সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ম্যাথু মেনার্ডের ছেলে। খেলেছেন ৪৮টি প্রথম শ্রেণীর ম্যাচ। টমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল। ওয়েবসাইট।