অকুতোভয় কোস্টারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপে ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ের মতো দল। সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নকে একই গ্রুপে (ডি) দেখে ভয়ে কুঁচকে যাওয়ার কথা ‘পুঁচকে’ কোস্টারিকার। কিন্তু কোথায় কী! মধ্য আমেরিকার দলটির মিডফিল্ডার সেলসো বোর্হেস বলেছেন, তাঁরাই চমকে দেবেন তিন পরাশক্তিকে! মিডফিল্ডে আন্দ্রেয়া পিরলো, স্টিভেন জেরার্ডের মতো বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে টক্কর দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ‘আমি কোনো ভয় পাচ্ছি না। তারা আমার মতোই। তারা শুধু একটু ভালো খেলে এই যা। তাদের সঙ্গে শুধু আমারই নয়, ইংল্যান্ড কিংবা ইতালির সঙ্গেও কোস্টারিকানদের তেমন পার্থক্য আছে বলে আমি মনে করি না। এটাই ফুটবল’—বললেন সুইডিশ ক্লাব এআইকেতে খেলা বোর্হেস। রয়টার্স।